March 31, 2026
e1ac2d32af92be724a960715488305f91774943220218206_original.jpg
Spread the love


নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। দিল্লিতে বিজেপির সদর দফতরে এদিন সুকান্ত মজুমদার ও কিরেণ রিজেজুর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন টেনিস তারকা। ২৪ মার্চ নিউটাউনের হোটেলে বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করেছিলেন কিংবদন্তি এই টেনিস স্টার।

লিয়েন্ডার পেজ বলেন, ”আমার জীবনের অনেক বড় দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ‘কে ধন্য়বাদ জানাতে চাই। ৪০ বছর দেশের হয়ে খেলেছি, নতুন খেলার সুযোগ পাব। এবার দেশের মানুষের সেবা করার সুযোগ পাব। প্রধানমন্ত্রী যে খেলাে ইন্ডিয়ার যে প্রজেক্টে, তেমনভাবই আমি যুবসমাজের ওপর নজর দিতে চাই। ভারতে খেলার যে পরিকাঠামো, আগামী ২০ বছর পরে তার রূপরেখা আরও উন্নত করাই লক্ষ্য। স্পোর্টস এডুকেশনে ফোকাস রাখতে চাই আমরা। বাচ্চাদের যেন ক্রীড়া বিষয়ক চাকরি জোটে, সেদিকেই লক্ষ্য রাখতে হবে।”

লিয়েন্ডার আরও বলেন, ”আমি যখন ১৯৮৬ সালে খেলা শুরু করেছিলেন, তখন এত উন্নত পরিকাঠামো বাংলায় ছিল না। হার্ড কোর্ট, ক্লে কোর্ট, লাইটস এত ছিল না। আজও পুরো দেশে একটা ইন্ডোর টেনিস কোর্ট নেই। আমরা এমন একটা দেশে থাকি, যেখানে বৃষ্টির মরশুম ২-৩ মাস থাকে। এই পরিস্থিতিতে আমি বলব একটা ইন্ডোর টেনিস কোর্টের প্রয়োজন। বাংলা, তামিলনাড়ু, হায়দরাবাদ সব জায়গাতেই আমরা স্পোর্টস এডুকেশনে ফোকাস করতে পারি আরও।”

তিনি আরও বলেন,  ”খেলার ক্ষেত্রে স্কলারশিপের যে অঙ্ক তা যেন ছেলে ও মেয়েদের ক্ষেত্রে একই রকম হয়। ২০৩৬ অলিম্পিক্স ভারতে হবে, তখন যেন আমরা অন্তত ২৫টি পদকের বেশি আমরা জিততে পারি। আয়োজক দেশ হিসেবে সব ইভেন্টে আমরা খেলার সুযোগ পাবই। কিন্তু পারফর্ম করতে হবে।”

কিরেণ রিজেজু এদিন লিয়েন্ডার সম্পর্কে বলেন, ‘এত বড় খেলারি যখন কোনও সিদ্ধান্ত নেন, তার মানে বড় লক্ষ্য় রয়েছে। পশ্চিমবঙ্গে পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন লিয়েন্ডার। ভারতীয় জনতা পার্টিতে ওয়েলকাম তাঁকে। পার্টিতে এসে বিজেপির প্লাটফর্মে দেশের সেবা করবে।’

লিয়েন্ডারের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ”ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার শক্তি অনেকটা বাড়ল এবং সর্বভারতীয় বিজেপির শক্তি তো অবশ্য়ই বাড়ল। কিন্তু, আমার মনে হয়, বাংলা বিজেপির পক্ষেও আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে লিয়েন্ডার পেজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওঁর যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান, এই যোগদান কিন্তু নিদর্শন হচ্ছে, বাংলায় যাকে আমরা বলি যে, হাওয়া নির্বাচনের আগে। সেই হাওয়া বলছে যে, এই হাওয়াটা গেরুয়া হচ্ছে আস্তে আস্তে। হাওয়াটা বিজেপির পালে লাগছে। বিজেপির দিকে লাগছে। বাংলায় আগামীদিনে পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনে, সেই প্রকৃত পরিবর্তনে মাননীয় লিয়েন্ডার পেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks