
সেই ছোটো থেকেই আমরা শুনে আসি, টিভি দেখলেই নাকি চোখ খারাপ হয়। বাড়ে চোখের জ্যোতি। বাড়ির বড়োদের কথা মেনে তাই ভয়ে টিভি দেখা কমিয়েও দেয় অনেকেই। কারণ, চোখ যে মহামূল্যবান। কিন্তু, শুধু কি চোখ নয়, শরীর আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্গে এর খারাপ প্রভাব পড়ে।

অতিরিক্ত টিভি দেখেন বা আপনার পরিবারের কেউ টিভি দেখার নেশায় আসক্ত ? তবে সাবধান হন এখনই। কারণ, নতুন এই গবেষণার তথ্যটি চিন্তায় ফেলবে আপনাকে। এখনই সজাক না হলে, সর্বনাশ হতে পারে আপনার জীবনে। অজান্তেই চোখের পাশাপাশি ক্ষতি করছেন শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটি।

ঘণ্টার পর ঘণ্টা টিভি দেখার অভ্যাস কেবল চোখের বারোটা বাজায় না, মস্তিষ্কের গঠনেও বদল আনতে পারে। টিভি দেখলে মস্তিষ্কও যে সঙ্কুচিত হয়ে যায়, তা কি জানতেন আপনি?

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, অতিরিক্ত টিভি দেখলে যতটা পরিমান চোখের সমস্যা তৈরি হয়, তার চেয়ে ঢের গুন বেশি ক্ষতি হয় মস্তিষ্কের। ধীরে ধীরে মগজের আকার ছোট হয়ে যেতে পারে। দুর্বল হতে পারে মেধা ও স্মৃতিশক্তিও।

গবেষকরা জানিয়েছেন, এই সমস্যা দেখা দেয় মাঝ বয়সী লোকেদের। মূলত ৪০ থেকে ৬০ বছর বয়সে অতিরিক্ত টিভি দেখার প্রভাব সবচেয়ে বেশি পড়ে মস্তিষ্কে।

নিয়মিত এভাবেই অতিরিক্ত টিভি দেখলে মস্তিষ্কের কোষগুলির ঘনত্ব কমে যায়। ফলে একটা সময়ে গিয়ে স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে। দেখা দেয় অ্যালজাইমার রোগ।

অ্যালজাইমার রোগ হল মানুষের মস্তিষ্কের একটি জটিল রোগ। যা, মানুষের স্মৃতিশক্তি, চিন্তা করার ক্ষমতা এবং দৈনন্দিন কাজ করার দক্ষতাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। এটি ডিমেনশিয়ার সবচেয়ে সাধারণ একটি রূপ, যা সাধারণত ৬০ থেকে ৭০ শতাংশ ক্ষেত্রে দেখা যায়।

অতিরিক্ত টিভি দেখার ফলে মস্তিষ্কের ফ্রন্টাল লোব ও অক্সিপিটাল লোব সঙ্কুচিত হয়। ফ্রন্টাল লোব মানুষের পরিকল্পনা করার, সিদ্ধান্ত গ্রহণ করার ও মনোযোগকে নিয়ন্ত্রণ করার কাজ করে। সুতরাং, এটি সঙ্কুচিত হলে মস্তিষ্কের কর্মক্ষমতা কমতে থাকে। পাশাপাশি, অক্সিপিটাল লোব সঙ্কুচিত হওয়ার ফলে চোখের ক্ষতি হয়।

প্রায় ১৭০০ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাকে বহু দিন ধরে পর্যবেক্ষণে রেখে দেখা গিয়েছে তাঁদের মস্তিষ্কে পরিবর্তন এসেছে। গবেষণায় দেখা গিয়েছে, যাঁদের বয়স ৫০ বা তার মধ্যেই তাঁরা যদি দিনে পাঁচ ঘণ্টা বা তার বেশি সময় ধরে টানা টিভি দেখেন এবং এটি রোজ করেন, তা হলে তাঁর মস্তিষ্ক সঙ্কুচিত হবে। এই ১৭০০ জনের মস্তিষ্কের এমআরআই(MRI) করে দেখা গিয়েছে, কিছু জনের মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাস অংশটি সঙ্কুচিত হয়েছে।

তাই, সময় থাকতেই সাবধান হয়ে জান। অতিরিক্ত টিভি দেখার আসক্তি থেকে যদি নিজেকে রক্ষ করতে চান তবে তবে বন্ধ করুন।
Published at : 05 Aug 2026 06:23 PM (IST)