এজবাস্টন: টানা দুটো টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) হারের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)। শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বে তিন ম্য়াচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে টিম ইন্ডিয়া। ম্য়াচে নজর ছিল বিরাট কোহলি ও রোহিত শর্মার দিকে। কিন্তু ২ অভিজ্ঞ ব্যাটারই ব্যর্থ হয়েছেন। যদিও গিল, সুন্দর ও অক্ষরের অর্ধশতরানের ওপর নির্ভর করে শেষ পর্যন্ত ম্য়াচ জিতে যায় ভারত। কিন্তু এরমধ্য়েই একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে ভারতীয় শিবির। যে রিপোর্ট উঠে আসছে, তা কোনওভাবেই সুখ সংবাদ হতে পারে না ভারতীয় ক্রিকেট দল ও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য।
এজবাস্টনে নেট সেশনে গম্ভীর তাঁর অন্য়ান্য প্লেয়ারের সঙ্গে কথা বলছিলেন। নেটে দীর্ঘ সময়ে অন্য় প্লেয়ারদের সঙ্গে আলোচনা করছিলেন অনুশীলন পর্ব চলার সময়ে। কিন্তু বিরাট কোহলি ও তাঁর মধ্য়ে কোনও কথোপকথন করতে দেখা যায়নি। মঙ্গলবারের সিরিজের উদ্বোধনী ম্যাচের আগে ভারতের শেষ অনুশীলনে পুরো ভারতীয় দল উপস্থিত ছিল। যেখানে অধিনায়ক শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি ও বোলিং ইউনিটও ছিল। হ্য়ামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দলে ফিরেছিলেন বিরাট। তিনি গম্ভীরের সঙ্গে কোও কথা বলেননি। দীর্ঘ সময়ে ব্যাটিং অনুশীলন করার পর ব্যাটিং কোচ সিতাংশু কোটাকের সঙ্গে আলোচনা সারছিলেন কিং কোহলি।
প্রথম ওয়ান ডে ম্য়াচে জয় ভারতের
টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বেশ চনমনে মেজাজেই প্রথম ওয়ান ডে খেলতে নেমেছিল ইংল্যান্ড শিবির। কিন্তু ভারতীয় দলে ফিরেছিলেন বিশ্বের অন্য়তম সেরা পেসার জসপ্রীত বুমরা। জাতীয় দলে ফিরেই ম্য়াজিক দেখানো শুরু করে দিলেন বুমরা। নিজের ৯ ওভারের স্পেলে মাত্র ৩১ রান খরচ করে ১ উইকেট নিলেন। অক্ষর পটেলও বল হাতে ৪ উইকেট নেন। ২৫৮ রান জয়ের জন্য একেবারেই যথেষ্ট ছিল না। জবাবে ইংল্যান্ডকে কার্যত হেলায় হারিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ব্য়াটে, বলে অক্ষর পটেল তো অনবদ্য পারফর্ম করলেনই, পাশাপাশি অধিনায়কোচিত ইনিংস খেললেন শুভমন গিলও। ২৮ বল বাকি থাকতেই ইংল্যান্ডকে ছয় উইকেটে হারায় ভারত। শুভমন ৮০ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হন, আর অক্ষর বল হাতে চার উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অপরাজিত ৫৭ রানের ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
