May 31, 2026
da2328da463fe8af874316b75abd379c1780218247854206_original.jpg
Spread the love


আমদাবাদ: গত বার আইপিএল চ্যাম্পিয়ন দল আরসিবি। এবার ফের একবার খেতাব জয়ের সুযোগ থাকছে রজত পাতিদারের দলের সামনে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পঞ্জাব কিংসকে হারিয়ে তারা খেতাব জিতেছিল গত মরশুমে। এবার সামনে গুজরাত টাইটান্স। যারা টুর্নামেন্টে নিজেদের অভিষেক মরশুমে ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে খেলেছিল গুজরাত। গত কয়েক মরশুম ধরে অবশ্য় গুজরাত টাইটান্সের ক্যাপ্টেন হিসেবে দেখা যাচ্ছে শুভমন গিলকে।

এক নজরে দেখা যাক যে গুজরাত টাইটান্স ও আরসিবি এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে কতবার মুখোমুখি হয়েছে। পরিসংখ্যান ঘাটলে দেখা যাচ্ছে যে মোট ৯ বার আমনে সামনে হয়েছে এই দুটো দল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মোট পাঁচবার জয় ছিনিয়ে নিয়েছে। ৪ বার গুজরাত টাইটান্স জয় ছিনিয়ে নিয়েছে ম্য়াচে। প্লে অফে প্রথম কোয়ালিফায়ারে এই গুজরাত টাইটান্সকেই হারিয়ে দিয়েছিল আরসিবি। যদিও গুজরাত দ্বিতীয় কোয়ালিফায়ারে নেমে রাজস্থানকে হারিয়ে দেয়। যদিও এটি প্রথমবার যে বেঙ্গালুরু ও গুজরাত কোনও আইপিএল ফাইনালে একে অপরের মুখোমুখি হবে, গত কয়েক বছরে দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে ইতিমধ্যেই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। এই প্রতিদ্বন্দ্বিতায় সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ডও আরসিবির দখলে। আইপিএল ২০২৬-এর কোয়ালিফায়ার ১-এ তারা গুজরাটের বিরুদ্ধে ২৫৪ রান করেছিল। বেঙ্গালুরুর বিরুদ্ধে গুজরাত টাইটান্সের সর্বোচ্চ স্কোর ২০৫ রান।

এদিকে, ফাইনালের লড়াইয়ে নামার আগে বিমান বিভ্রাটে পড়তে হয়েছে গুজরাত টাইটান্সকে। গুজরাত টাইটান্সকে পড়তে হল বিমান বিভ্রাটে। আবহাওয়ার জন্য তাদের বিমান সঠিক সময়ে নামতেই পারল না আমদাবাদে। যে কারণে ফাইনালের আগে প্রস্তুতি নেওয়ার জন্য ২৪ ঘণ্টাও সময় পাচ্ছেন না শুভমন গিলরা। খেলা যদিও ঘরের মাঠে। তবু প্রতিপক্ষ যে প্রবল। রজত পাতিদার, বিরাট কোহলিদের আরসিবি। নিউ চণ্ডীগড়ে শুক্রবার কোয়ালিফায়ার টু খেলেছেন শুভমন গিলরা। শনিবার বিকেলে একটি চার্টার্ড ফ্লাইটে করে আমদাবাদ পৌঁছানোর কথা ছিল তাঁদের। কিন্তু উত্তর-পশ্চিম ভারতে চলছে প্রবল দুর্যোগ। প্রবল বৃষ্টিতে পাঞ্জাব ও রাজস্থান বিধ্বস্ত। তাই বিমান ওড়ার অনুমতি পাওয়া যায়নি। অনেক বিমানই বাতিল হয়। আমদাবাদে রাত ১০টা নাগাদ পৌঁছানোর কথা গুজরাত টাইটান্সের। তারপর ৩০ মিনিট সড়কপথ পেরিয়ে তাদের গাঁধীনগরের হোটেলে যাওয়ার কথা। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার কোনও দল ফাইনালের আগের দিন সফর করছে। কারণ, ভারতীয় ক্রিকেট বোর্ড এই প্রথম তিন কেন্দ্রে প্লে অফের তিনটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে দুটি করে কেন্দ্রে হয়েছে আইপিএলের প্লে অফের ম্যাচ । এবারই প্রথম তিনটি কেন্দ্রে হচ্ছে খেলা। তারই জন্য সমস্যায় পড়তে হল শুভমনদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks