June 4, 2026
d4a7b23f702689a645edde06979f05741780586374200507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: বিরাট কোহলি (Virat Kohli) আরসিবিকে নাগাড়ে দ্বিতীয় আইপিএল ট্রফি জিতিয়েছেন গত রবিবারই। উইনিং শটও মারেন তিনি। তারপরে কোহলির আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG) ১৩ জুন থেকে শুরু ওয়ান ডে সিরিজ়ে খেলার কথা ছিল। তবে সেটা যে হচ্ছে না, তা মোটামুটি নিশ্চিত।

সকাল থেকেই কোহলির আফগানিস্তান সিরিজ় থেকে ছিটকে যাওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। পরবর্তীতে বিসিসিআইয়ের এক সূত্রও বিষয়টি পিটিআইকে নিশ্চিত করেছেন। খবর অনুযায়ী বিরাট কোহলি আইপিএল ফাইনালে ৭৫ রানের ইনিংস খেলার সময়ই নিজের ডান পায়ের পেশিতে টান অনুভব করেন। তাঁর পেশিতে ভালভাবে টেপ জড়ানোর পরেই তিনি আবার ব্যাট করতে শুরু করেন। এবার সেই পেশির চোটের জেরেই ভারতের হয়ে মাঠে নামতে পারছেন না কোহলি। 

কোহলি ঠিক কত দিনের জন্য এই চোটের জেরে মাঠের বাইরে থাকবেন? তাঁর চোট ঠিক কতটা গুরুতর? The Indian Express-র রিপোর্ট অনুযায়ী কোহলিকে সপ্তাহ দু’য়েক বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে কোহলির প্রথম দুই ওয়ান ডে ম্যাচ খেলার কোনওরকম সুযোগ না থাকলেও, তিনি ২০ জুন আফগানদের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। তবে তা সত্ত্বেও সেই রিপোর্টে দাবি করা হচ্ছে যে মাত্র এক ম্যাচের জন্য নির্বাচকরা কোহলিকে দলে রাখার বিপক্ষে।

এবার বিষয় হল কোহলির পরিবর্তে কোন ক্রিকেটার দলে সুযোগ পাচ্ছেন, সেই ঘোষণা কবে করা হবে? আগামী ৬ জুন আয়ার্ল্যান্ড ও ইংল্যান্ড সফরের দিকে তাকিয়ে বোর্ডের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মুম্বইয়ে আলোচনায় বসছেন। ওই বৈঠকের পরেই এশিয়ান গেমসের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হবে।সেইদিনই আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে দল নিয়েও আলোচনা হবে বলেই খবর। তখনই সম্ভবত আফগানিস্তানের বিরুদ্ধে কোহলির বদলে কোন ক্রিকেটার সুযোগ পেতে চলেছেন, তা জানানো হবে।

আরও পড়ুন:- অভিষেক ঘটাতে টলেছেন তরুণ তুর্কি! আফগানদের বিরুদ্ধে ভাকতেরর হয়ে তিনে ব্যাটিংয়ে নামবেন কে? 

প্রাথমিকভাবে বিরাট কোহলি ও রোহিত শর্মা, দুই মহাতারকাকে আসন্ন আফগানিস্তান সিরিজ়ে বিশ্রাম দেওয়ার কথা নাকি ভেবেছিলেন অজিত আগরকরের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচকমণ্ডলী। ওপেনিংয়ে শুভমন গিলের সঙ্গে যশস্বী জয়সওয়ালকে খেলানোর ভাবনাচিন্তা করা হচ্ছিল। তবে সেই সিদ্ধান্ত বদলে রো-কোকে দলে নেওয়া হয়। আপাতত যা পরিস্থিতি তাতে কোহলির সরকারিভাবে আফগানিস্তান সিরিজ় থেকে থেকে ছিটকে যাওয়া মোটামুটি সময়ের অপেক্ষা এবং রোহিতও এনসিএ থেকে এখনও ফিটনেস সার্টিফিকেট পাননি। তাই যশস্বীকে পরিবর্ত হিসাবে কিন্তু দলে সুযোগ দিয়ে পরখ করে দেখে নেওয়া যেতে পারেই। অবশ্য যশস্বীর পাশাপাশি রুতুরাজ গায়কোয়াড়, দেবদত্ত পাড়িক্কাল, তিলক বর্মাদের নামও চর্চায় উঠে আসছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks