April 25, 2026
0ae256666a512505cdb17da6964749a5177705658140250_original.jpg
Spread the love


বেঙ্গালুরু: ক্রিকেট বিশ্বে তিনি পরিচিত চেজ়মাস্টার নামে। রান তাড়া করতে হলেই জ্বলে ওঠেন। শুক্রবারও দুশোর ওপর রান তাড়া করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের নায়ক বিরাট কোহলি। আইপিএলে ৯,০০০ রান করা প্রথম ব্যাটসম্যান হওয়ার খুব কাছেই রয়েছেন কিংগ কোহলি। তার আগে তিনি আরও একটি বিশেষ কীর্তি গড়েছেন।

বিরাট আইপিএলে ৮০০টি চার মারা প্রথম খেলোয়াড় হয়েছেন। তিনি এই কৃতিত্ব গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে অর্জন করেছেন। কোহলি আইপিএলে তাঁর কেরিয়ারের ২৬৬তম ইনিংসে ৮০০টি চার পূরণ করেছেন।

আইপিএলে সবচেয়ে বেশি চার মারার ক্ষেত্রে বিরাট কোহলির সঙ্গে লড়াই কাদের? তালিকায় কোহলির পর আর কে আছেন? দেখে নিন সবচেয়ে বেশি চার মারা ব্যাটসম্যানদের সম্পূর্ণ তালিকা।

বিরাটের ৮০০ চার সম্পূর্ণ, প্রথম পাঁচে কারা?

বিরাট কোহলি আইপিএলে ৮০০টি চার মারা প্রথম ব্যাটসম্যান। এই তালিকায় বিরাট কোহলির পরে শিখর ধবনের নাম, যিনি তাঁর ঐতিহাসিক আইপিএল কেরিয়ারে ৭৬৮টি চার মেরেছেন। তৃতীয় স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার, যিনি ৬৬৩টি চার মেরেছেন। ধবন এবং ওয়ার্নার, দুজনেই চলতি আইপিএলে খেলছেন না। দুজনই অবসর নিয়েছেন। আইপিএল গ্রহ থেকে অনেক দূরে।

এই তালিকায় রোহিত শর্মার নামও রয়েছে, যিনি এখনও পর্যন্ত তার ২৭১ ম্যাচের আইপিএল কেরিয়ারে ৬৫৩টি চার মেরেছেন। তালিকায় প্রথম পাঁচে থাকা শেষতম ক্রিকেটার অজিঙ্ক রাহানে। যিনি ৫২২টি চার মেরে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। আপাতত তিনি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। যদিও তাঁর দল এই মুহূর্তে বেশ চাপে। আইপিএলে ৫০০-র বেশি চার মারা ব্যাটসম্যানদের মধ্যে সুরেশ রায়না (৫০৬টি চার)-ও রয়েছেন।

আরও পড়ুন – ব্যর্থ সুদর্শনের সেঞ্চুরি, চিন্নাস্বামীর কিংগ কোহলি, রুদ্ধশ্বাস ম্যাচ জিতে দুইয়ে উঠে এল আরসিবি

আইপিএলে সবচেয়ে বেশি চার মারা ব্যাটার

  • ৮০০+ চার – বিরাট কোহলি
  • ৭৬৮ চার – শিখর ধবন
  • ৬৬৩ চার – ডেভিড ওয়ার্নার
  • ৬৫৩ চার – রোহিত শর্মা
  • ৫২২ চার – অজিঙ্ক রাহানে

চলতি আইপিএলেও এখনও পর্যন্ত সবচেয়ে বেশি চার মারার রেকর্ড বিরাট কোহলির দখলে। কোহলি এখন পর্যন্ত বর্তমান মরশুমে ৩৩টি চার মেরেছেন। তাঁর পরে এই তালিকায় চেন্নাই সুপার কিংসের সঞ্জু স্যামসনের নাম রয়েছে, যিনি এখনও পর্যন্ত আইপিএল ২০২৬-এ ৩১টি চার মেরেছেন।

আরও পড়ুন : খবরে সিলমোহর, বাংলার কোচ চেয়ে বিজ্ঞপ্তি সিএবি-র, আলোচনায় কারা? আবেদন করবেন লক্ষ্মীরতন?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks