কলকাতা: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবার এমন এক প্রস্তাব দিয়েছে, যে কারণে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে লেগে যেতে পারে প্রায় ১ ঘণ্টা সময়। সর্বভারতীয় এক সংবাদসংস্থা সূত্রে খবর, গত অর্থ বছরে অনলাইন প্রতারণার পরিমাণ ২২ হাজার কোটি টাকা পেরিয়ে যাওয়ার পরই রিজার্ভ ব্যাঙ্কের তরফে এমন প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই প্রস্তাব যদি কার্যকর হয়, তাহলে কিছু কিছু অনলাইন ট্রানজ্যাকশন হতে লেগে যাবে ১ ঘণ্টা।
সর্বভারতীয় ওই সংবাদসংস্থা সূত্রে খবর, রিজার্ভ ব্যাঙ্কের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট বিভাগ একটা আলোচনপত্র প্রকাশ করেছে। সেখানে ডিজিটাল জালিয়াতি ঠেকাতে ৪ টি আলাদা আলাদা পদক্ষেপ করার কথা বলা হয়েছে। অন্যদিকে, জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের তথ্য অনুযায়ী, ২০২১ সালে রিপোর্ট করা জলীয়ত্রীর ঘটনা ছিল ২ লক্ষ ৬০ হাজার। আর এতে ক্ষতি হয়েছিল ৫৫১ কোটি টাকার বেশি। অন্যদিকে, ২০২৫ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ লক্ষ। আর এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় ২২ হাজার ৯৩১ কোটি টাকা।
রিজার্ভ ব্যাঙ্ক প্রস্তাব দিয়েছে UPI লেনদেনের ক্ষেত্রে যখন ১০ হাজার টাকার বেশি পাঠাতে যাবে কেউ, তখন এই টাকা পাঠানোর বিষয়টা ১ ঘণ্টার বেশি সময় নিতে পারে। আর এই ১ ঘণ্টার মধ্যে যিনি টাকা পাঠাচ্ছেন, তিনি এই লেনদেন বাতিল করে দিতে পারেন।
যদিও দোকানে কিউ আর কোড স্ক্যান করে যে মার্চেন্ট পেমেন্ট, ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস বা NACH-এর লেনদেন ও চেক পেমেন্ট সহ বেশ কিছু ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না। এ ছাড়াও UPI ব্যবহারকারীরা যাঁদের টাকা পাঠাচ্ছেন, তনদের হোয়াইট লিস্টেও রাখতে পারেন। তাহলে আর টাকা পাঠাতে কোনও বেড়টি সময় লাগবে না।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, পরিমাণের দিক থেকে জালিয়াতির প্রায় ৪৫ শতাংশ ১০ হাজারের বেশি টাকার ক্ষতি করেছে। কিন্তু টাকার অঙ্কের দিক থেকে ৯৮.৫ শতাংশ টাকা এই ধরনের জালিয়াতির কারণেই হাওয়া হয়ে গিয়েছে। আর সেই কারণেই ১০ হাজার টাকার হিসাবের কথা লেখা হয়েছে।
তবে, এই নিয়ম ছাড়াও আরও নিয়মের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা কোনও বিশ্বস্ত মানুষকে মনোনীত করতে পারেন, যিনি বেশি টাকা লেনদেনের ক্ষেত্রে অথন্টিকেট করবেন।
