কলকাতা : আবারও বাড়ল রুপোর দাম। শনিবারের তুলনায় এক ধাক্কায় প্রায় অনেকটা বেড়ে গেল এই ধাতুর মূল্য। পাশাপাশি সোনার দামেও এসেছে পরিবর্তন। গত কয়েকদিন ধরে যে হারে মূল্যবান এই ধাতুর দাম ওঠা-নামা করছিল, তাতে চিন্তায় ছিলেন অনেকে। সোমবার বাজার খুললেই কোন দিকে গড়াবে দামের জল, সেদিকেই নজর ছিল সকলের। কিন্তু সোনার দামে তেমন কোনও বড় পরিবর্তন না হলেও রুপোর মূল্য আকাশছোঁয়া। তবে চলুন আজ, অর্থাৎ ১৬ মে, সোনা ও রুপোর দাম কোন জায়গায় পৌঁছেছে জেনে নেওয়া যাক।
২৪ ক্যারেট সোনার দাম –
সোমবার ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ১৫ হাজার ৭২১ টাকা।
২২ ক্যারেট সোনার দাম –
সোমবার বাজার খুললেও তেমন পরিবর্তন হল না সোনার দামে। গয়না তৈরি করার ২২ ক্যারেট (৯১৬) সোনার দাম অপরিবর্তিত থাকল। আজ ১ গ্রাম গয়না সোনার দাম ১৪ হাজার ৯৩৫ টাকা। সুতরাং, প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৩৫০ টাকা।
কেউ যদি আজ গয়না বিক্রি করতে চান, তাহলে আজকের দাম অনুযায়ী গ্রাম প্রতি তিনি পাবেন ১৪ হাজার ৩০৬ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম –
অপরিবর্তিত থাকল ১৮ ক্যারেট সোনার দামও। প্রতি গ্রামের দাম কমেছে ১৪০ টাকা। ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১২ হাজার ২৬০ টাকা।
রুপোর দাম –
একধাক্কায় অনেকটা বাড়ল রুপোর দাম। আজ প্রতি কেজি রুপোর দাম কমে হয়েছে ২ লক্ষ ৬৯ হাজার ০২৯ টাকা।
দাম বাড়া ও কমা নিয়ে বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন ?
বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দাম যেভাবে ওঠা নামা করছে, আগামী দিনে হয়তো বড় লাফ দিতে পারে সোনা ও রুপোর দামে, এমন আশঙ্কা করছেন তাঁরা (Gold and Silver Rate Today)। তাই যাঁরা এই মূল্যবান ধাতুতে ইনভেস্ট করতে চান তাঁরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারেন।
যে বিষয়টি মাথায় রাখবেন –
মনে রাখবেন এই দামটি শুধুমাত্র আজকের বাজারের মূল্য অনুযায়ী নির্ধারিত। ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে এই দাম প্রকাশ করা হয়েছে। আপনি যদি গয়না কিনতে যান, তাহলে এর সঙ্গে যুক্ত হবে এই ৩ শতাংশ জিএসটি (GST) ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) থেকে পাওয়া। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠন কাজ করে।
