April 16, 2026
1fe5df24dcdbabd0b46b412265b73a5217704780960021334_original.jpg
Spread the love


মুম্বই: বিশ্বকাপের মঞ্চ… ঘরের মাঠ… হাউসফুল গ্যালারি… উত্তেজনায় টগবগ করা মেন ইন ব্লুর কাছে কি তাই চাপটা বেশিই হয়ে গেল? স্কোরবোর্ড সেটাই যেন বলছে! ওয়াংখেড়েতে শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া (Team India) ১৬২ রানের টার্গেট দিল আমেরিকাকে (USA)। এই স্কোরটা যদি দু’শোর গণ্ডি পেরোত, তা হলে একটা টাফ ফাইটের সম্ভাবনা তৈরি হত। ব্যাটিং বিভাগ শুরুতেই যেভাবে বিপর্যয়ের মুখে পড়েছিল, তাতে এই টার্গেটটাও টিম ইন্ডিয়া দিতে পারত না। ক্যাপ্টেন স্কাইয়ের অধিনায়োকচিত ইনিংসের ফলে এই লক্ষ্যমাত্রা ভারত সেট করতে পারল। এবার ম্যাচ বের করার কাজ ভারতের বোলিং বিভাগের। 

টস জিতে শুরুতেই ভারতকে ব্যাটিংয়ে পাঠান আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক পটেল। শুরু থেকেই ভারতের ওপর চাপ তৈরি করতে থাকেন আমেরিকার বোলাররা। পাওয়ার প্লে-র মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। ভারতের স্কোরবোর্ডে নজর রাখলে দেখা যাবে দুই অঙ্কের রান করেছেন মাত্র ৪জন (ঈশান কিষান ২০, তিলক বর্মা ২৫, অক্ষর প্যাটেল ১৪ ও সূর্যকুমার যাদব ৮৪ নট আউট।) শূন্যে ফিরেছেন ৩জন (অভিষেক শর্মা, শিবম দুবে ও বরুণ চক্রবর্তী। এদিন ব্যাট চলেনি রিঙ্কু সিংহ (৬) ও হার্দিক পাণ্ড্যরও (৫)।

 

ক্যাপ্টেন স্কাইয়ের অধিনায়কোচিত ইনিংস

একের পর এক উইকেট পড়লেও ক্রিজ কামড়ে শেষ অবধি লড়ে গিয়েছেন ক্যাপ্টেন স্কাই। ৪৯ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস উপহার দেন সূর্যকুমার যাদব। এই ইনিংস তিনি সাজিয়েছিলেন ১০টি চার ও ৪টি ছয় দিয়ে। তিনি দলকে না এগিয়ে নিয়ে গেলে টার্গেট হয়তো ১৫০-ও হত না। টি-২০ ফর্ম্যাটে ১৬২ রান খুব কঠিন টার্গেট নয়। তাই এবার ভারতীয় বোলিং বিভাগকে শুরু থেকেই আক্রমণে যেতে হবে। দলের প্রয়োজনে যে সূর্যোদয় হবে, সেই ইঙ্গিত এবারের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচেই সূর্যকুমার যাদব দিয়ে গেলেন। তাঁকে নিয়ে অনেকের প্রত্যাশা কম, কিন্তু তিনি কেন ভারতের কুড়ি-বিশের ফর্ম্যাটের ক্যাপ্টেন, তা তাঁর ব্যাট বলে দিল। চাপের মুখে সূর্যের এই ইনিংস নিয়ে তাই ক্রিকেট মহলে চলছে আলোচনা। 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks