Salary News : কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। অষ্টম পে কমিশন (8th Pay Commission) তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার লক্ষ্যে জোরকদমে কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য সফর এবং কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে সরাসরি বৈঠক করার প্রক্রিয়াটি দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
লখনউতে বৈঠক এবং পরবর্তী সূচি
বর্তমানে লখনউতে অষ্টম পে কমিশনের দুই দিনব্যাপী একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। এই বৈঠকে উত্তরপ্রদেশ অঞ্চলের কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশনভোগী, রেল ও প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে মুখোমুখি আলোচনা করা হচ্ছে।
লখনউ বৈঠকের পর কমিশনের পরবর্তী গন্তব্য ও সূচি নিচে দেওয়া হলো:
ভুবনেশ্বর (ওড়িশা): আগামী ৬-৭ জুলাই ওড়িশার ভুবনেশ্বরে বৈঠক অনুষ্ঠিত হবে।
কলকাতা (পশ্চিমবঙ্গ): এরপরই আগামী ৯-১০ জুলাই কলকাতায় রাজ্যভিত্তিক কর্মচারী সংগঠন ও স্টেকহোল্ডারদের সাথে বৈঠকে বসবে পে কমিশন টিম।
পূর্ববর্তী বৈঠক: এর আগে ইতিমধ্যেই দিল্লি, লাদাখ এবং শ্রীনগরে এই ধরণের সফল আলোচনা সম্পন্ন হয়েছে।
১৫ জুনের পর বন্ধ হয়েছে পরামর্শ নেওয়ার উইন্ডো
অষ্টম পে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে (8cpc.gov.in) অনলাইনে স্মারকপত্র (Memorandum) এবং পরামর্শ জমা দেওয়ার সময়সীমা দুবার বাড়ানোর পর, অবশেষে গত ১৫ জুন, ২০২৬ তা শেষ হয়েছে। ফলে এখন কমিশনের মূল ফোকাস সম্পূর্ণভাবে রাজ্য স্তরের বৈঠক এবং চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত করার দিকে।
২০২৭ সালের প্রথমার্ধেই কি আসবে নতুন বেতন কাঠামো?
কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনগুলোর কর্তারা, যারা প্রতিনিয়ত কমিশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাদের দাবি— যেভাবে কাজ এগোচ্ছে তাতে ২০২৭ সালের প্রথমার্ধেই রিপোর্ট বাস্তবায়নের সম্ভাবনা প্রবল।
অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের (AINPSEF) জাতীয় সভাপতি মনজিৎ সিং প্যাটেল দ্য ইকোনমিক টাইমস-কে জানিয়েছেন, commission-এর কাজের গতি দেখে মনে হচ্ছে ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যে (অর্থাৎ সাধারণ বাজেট ঘোষণার আগেই) তারা রিপোর্ট জমা দিয়ে দিতে পারে।
তবে রিপোর্ট জমা পড়ার পর সরকারের তা পর্যালোচনা ও অনুমোদন করতে ১-২ মাস সময় লাগতে পারে। সেই হিসেব অনুযায়ী, কর্মচারী এবং পেনশনভোগীরা ২০২৭ সালের এপ্রিল মাস থেকে বর্ধিত বেতন ও পেনশন পেতে পারেন বলে বিশেষজ্ঞরা আশা করছেন। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য সরকারের পর্যালোচনার পরেই নেওয়া হবে।
ABI News: ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল এসবিআই,১৬ মে থেকে কার্যকর হবে নতুন সুদের হার
