Weight Loss Pills : কর্মচারীদের ওজন কমাতেই ২৩৫৭ কোটি খরচ করল এই ব্যাঙ্ক। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। জেনে নিন, কোন কোম্পানি কর্মীদের জন্য নিয়েছে এই উদ্য়োগ।
এই বিষয়ে আগে শুনেছেন আপনি
প্রতিটি কোম্পানি কর্মীদের জন্য স্বাস্থ্যবিমার ব্যবস্থা করে থাকে। কর্মীর পাশাপাশি সেই স্বাস্থ্যবিমার থেকে উপকৃত হন তার পরিবারও। তবে কোনওদিন শুনছেন কর্মীদের ওজন কমাতে উদ্যোগ নিয়েছে কোনও কোম্পানি ? ওজন কমানোর ওষুধ হিসাবে খরচ করেছে ২৩৫৭ কোটি টাকা। হ্যাঁ, এটাও বাস্তবে ঘটেছে এই ব্যাঙ্কে।
কর্মীদের কোন ওষুধ দিয়েছে এই ব্যাঙ্ক
CNBC-র রিপোর্ট বলছে, আমেরিকার বৃহত্তম ব্যাঙ্ক Bank of America কর্মীদের দিচ্ছে এই সুবিধা। ২৫০ মিলিয়ন ডলা বা ২৩৫৭ কোটি টাকা কর্মীদের ওজন কমানোর জন্য খরচ করেছে কোম্পানি। প্রতি বছর ‘অ্য়ান্টি ওবেসিটি ড্রাগ’ GLP-1 (Ozempic ও Wegovy) কেনার জন্য খরচ হয়েছে এই বিপুল পরিমাণ টাকা। এই বিষয়ে ব্যাঙ্কের সিইও ব্রায়ান মইনিহ্যান জানিয়েছেন, ৪-৫ বছর আগে কর্মীদের ওজন কমানোর জন্য় ভাবত না সরকার। এখন কর্মীদের স্বাস্থ্য়ের জন্য খরচের মোট ১৩ শতাংশ এই খাতে ব্যয় হয়।
কর্মীদের স্বাস্থ্য নিয়ে ভাবতেই…
ব্যাঙ্ক জানিয়েছে, কর্মীদের স্বাস্থ্যের জন্য ২ বিলিয়ন ডলার খরচ করা হয়। ব্যাঙ্কের ২১১,১০০ জন কর্মীর জন্য এই বিপুল অর্থ ব্যয় হয়। এই মেডিসিন ব্যবহার করার পর থেকেই উন্নতি দেখা গেছে কর্মীদের স্বাস্থ্যে। তবে কেবল মেডিসিনেই আসেনি এই সাফল্য। কর্মীদের স্বাস্থ্যের উন্নতির কথা ভেবে হেলথ কোচিংও দিয়েছে ব্যাঙ্ক। যার ফলে কর্মীদের জীবনযাত্রা ছাড়াও ওজনে বড় পার্থক্য় দেখা গেছে।
দামি হলেও এখনও এই ওষুধ কর্মীদের জন্য দেওয়া হচ্ছে
ব্যাঙ্কের সিইও জানিয়েছেন, যে ওষুধ কর্মীদের ওজন কমানোর জন্য দেওয়া হচ্ছে, তা অনেকটাই দামি। তা সত্ত্বেও কর্মীদের স্বাস্থ্যের উন্নতির কথা ভেবে এই ওষুধে দিচ্ছে ব্য়াঙ্ক অফ আমেরিকা। এই ওষুধ কর্মীদের শুধু ওজন কমায় না হার্টের রোগেরও ঝুঁকি কমায়।
