June 2, 2026
d9ea60cbb98805373da2ca8fece9fda41764156860770170_original.jpg
Spread the love



রাওয়ালপিণ্ডি : ‘ইমরান খান নাকি প্রয়াত !’ এমনই খবর ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও, এনিয়ে কোনও সরকারি বিবৃতি সামনে আসেনি। কাজেই, এই খবরের সত্যতা যাচাই করা যায়নি। তবে, ‘আফগান টাইমস’ নামে একটি হ্যান্ডেল থেকে হওয়া একটি পোস্টকে কেন্দ্র করে এই খবর ছড়িয়ে পড়ে। তাদের কাছে অজ্ঞাত সূত্রের তথ্য অনুযায়ী, রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে “খুন” করা হয়েছে। এই খবরের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। কোনও এজেন্সিও এই সংক্রান্ত কোনও খবর করেনি। আজ এই খবর ছড়িয়ে পড়ার কারণ, ইমরান খানের পরিবারকে নাকি তাঁর সঙ্গে জেলে দেখা করতে দেওয়া হয়নি। প্রাক্তন প্রধানমন্ত্রীকে নাকি নির্জন কারাবাস রাখা হয়েছে। এমনকী এমন রিপোর্টও করা হয় যে, এর প্রতিবাদে তাঁর বোনরা আদিয়ালা জেলের বাইরে প্রতিবাদে বসেন। সেখানে নাকি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তাঁরা ইমরানের সঙ্গে দেখা করতে চাওয়ায় তাঁদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ।

ইমরানের তিন বোন- নোরিন, আলিমা ও উজমা। তাঁদের অভিযোগ, আদিয়ালা জেলে ইমরানের উপর “পাশবিক নিগ্রহ” করা হয়েছে। ইমরান প্রায়ই অভিযোগ করে থাকেন যে, জেলে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে এবং হেনস্থা করেন কর্তৃপক্ষ। ২০২৩ সাল থেকে জেলে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিক। এদিকে ইমরানকে নিয়ে খবর ছড়িয়ে পড়তেই তাঁর হাজার হাজার সমর্থন নাকি রাওয়ালপিণ্ডির জেলে ঢুকে পড়েছেন। এর পাশাপাশি এক্স হ্যান্ডেলে এমন পোস্টে ভরে যায় যে, নির্জন কারাবাসে তাঁকে মেরে ফেলা হয়েছে।

‘অত্যাচার এবং নিপীড়নের কাছে মাথা নত করার পরিবর্তে সারা জীবন জেলেই কাটিয়ে দিতে চাইব।’ গত মে মাসে এমন মন্তব্য করেছিলেন পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। রাওয়ালপিণ্ডির জেলে তাঁকে ন্যূনতম সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তোলেন তিনি। পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করার সিদ্ধান্তকেও করেন তুলোধনা। পাক সরকারের এই ঘোষণাকে একহাত নিয়ে এক্স হ্যান্ডেলে নিজের প্রতিক্রিয়া জানান ইমরান খান। তিনি লেখেন, “মাসাল্লাহ, জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল করা হয়েছে। সোজা কথা বলতে হলে, যদি তাঁকে ‘রাজা’ উপাধি দেওয়া হত তাহলে আরও সঠিক হত। কারণ, এই মুহূর্তে দেশে জঙ্গলের আইন চলছে। আর জঙ্গলে একজনই রাজা থাকেন।”  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks