এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর
১। বারুইপুরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের। ১% গাফিলতি থাকলেও কড়া পদক্ষেপ, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ৭২ ঘণ্টায় DG-র রিপোর্ট তলব।
২। বড় অ্যাকশনের আশ্বাস দিয়ে বারুইপুরে মুখ্যমন্ত্রী। কথা বললেন নাবালিকার পরিবারের সঙ্গে।
৩। বারুইপুরে কামদুনির ছায়া। ঘটনাস্থলের কাছেই নেশা করছিল ৩ অভিযুক্ত। টাকার টোপে নাবালিকাকে আনে প্রভাস। তারপরেই অত্যাচার, দাবি পুলিশের।
৪। বারুইপুরকাণ্ডে চলছে শাসকদলের কর্মীকে আড়ালের চেষ্টা, সন্দেহ তৃণমূলের। দোষী কাউকেই ছাড় নয়, পাল্টা বিজেপি। কাউকে আড়ালের চেষ্টা?
৫। নারী নির্যাতন মোকাবিলায় কড়া সরকার। বারুইপুর থেকেই সিপি-এসপিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। সব আইনকে মাথায় রেখে কঠোর মনোভাব নিয়ে চলার নির্দেশ।
৬। গণপিটুনিতে নিরীহকেও খুন। প্রতিবাদের নামে তাণ্ডবে বাম-তৃণমূলের উস্কানি দেখছেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে দেখে এলেন আহত পুলিশকর্মীদের।
৭। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই থানায় সুজন-সহ ৪ সিপিএম নেতা-নেত্রীর বিরুদ্ধে বিজেপির অভিযোগ। হতাশার প্রতিফলন স্পষ্ট। কটাক্ষ সুজনের।
৮। বারুইপুরে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ক্ষোভের মুখে বিদ্রোহী সাংসদ-বিধায়করা। উঠল চোর চোর, গদ্দার স্লোগান।
৯। আসতে কেন লাগল ৩দিন? NCPI-তে নাম লেখানোর পর প্রথমবার জনসমক্ষে গিয়েই বিক্ষোভের মুখে সায়নীরা।
১০। এটা আগের সরকার নয়। আগের কোনও পুলিশমন্ত্রী এভাবে কথা বলেছেন বলে জানা নেই। ২ পরিবারের সঙ্গে কথা বলে নাম না করে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
১১। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের ২৪ ঘণ্টার মধ্যেই নাবালককে নৃশংসভাবে খুন! ফুটবল ম্যাচ নিয়ে বচসা, ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন, ৫ নাবালক আটক।
১২। কিশোরকে খুন ঘিরে ফের উত্তপ্ত বারুইপুর। পুলিশ ক্যাম্প ভাঙচুর। অভিযুক্তদের কঠোর শাস্তি চায় পরিবার। দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।
১৩। এবার ভ্য়াবলা স্টেশনে নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ। হকারদের তৎপরতায় বানচাল। অভিযুক্তকে ধরে মার।
১৪। নরেন্দ্রপুর থেকে বাবার সঙ্গে নাবালককেও অপহরণ, খোঁজ মিলল বিজেপির দেশপ্রিয় পার্কের কার্যালয়ে! হয়তো ডুপ্লিকেট চাবি তৈরি করেছে, দাবি কর্মীদের।
১৫। তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া! তহবিল-তদন্তে নেমে চাঞ্চল্যকর দাবি ED-র। ১৬০ কোটির সূত্র সন্ধানে কলকাতার সংস্থায় তল্লাশি।
১৬। অভিষেকের সেবাশ্রয়ের আড়ালে অনিয়মের পাহাড়! ওষুধ নিয়েও তছরুপ, তৎকালীন DM ও স্বাস্থ্য কর্তাদের বিরুদ্ধে পারুলিয়া কোস্টাল থানায় বিজেপি নেতা।
১৭। তদন্তের সহযোগিতার শর্তেই তো দেওয়া হয়েছিল রক্ষাকবচ। DJ-মামলায় ভয়েস টেস্ট দিতে না চাওয়ায় মনে অভিষেককে করিয়ে দিল হাইকোর্ট। শুক্রবার শুনানি।
১৮। যুবভারতীতে মেসিকাণ্ডে ফের থানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। কেন হয়েছিল বিশৃঙ্খলা? জানতে প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ।
১৯। কোচবিহারে মিছিলের জন্য মামলা করতে হয়েছিল বর্তমান মুখ্যমন্ত্রীকে। অনুমতি দিয়েছিল হাইকোর্ট। কালীঘাট-তৃণমূলের র্যালির অনুমতি দিয়ে মন্তব্য বিচারপতির।
২০। তৃণমূলকর্মীদের বের করে খোদ কেষ্টর পার্টি অফিসেই ঝুলল তালা! অসামাজিক কাজের অভিযোগে রায়গঞ্জে তৃণমূল কার্যালয় ভাঙচুর।
২১। মহুয়ার পরে এবার মীনাক্ষী। কোচবিহারে নিহত দলীয় কর্মীর বাড়ি থেকে বেরোতেই ডিমে মাখামাখি গাড়ি!
২২। ১১ বছরের বকেয়া ডিআর এবার সরাসরি অ্যাকউন্টে। কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি।
২৩। অবশেষে ২১ জুলাই থেকে উচ্চ প্রাথমিকের বাকি শূন্যপদে কাউন্সেলিং। তৃণমূল জমানায় নিয়োগ না হওয়া ১ হাজার ২৪১টি পদে শিক্ষক নিয়োগ, জানাল সরকার।
২৪। তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের শেড ভেঙে ১৬জনের মৃত্যু। মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী।
২৫। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে বাসের রঙ। লাল, নীল-সাদার পর এবার গেরুয়া। কলকাতার রাস্তা নামবে গেরুয়া বাস। ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের।
২৬। ফরাসি প্রেসিডেন্টের সফরের মাঝেই বিস্ফোরণে কাঁপল সিরিয়া। দামাস্কাসে হোটেলে সামনে বিস্ফোরণ। সুরক্ষিত আছেন ফ্রান্সের রাষ্ট্রপতি।
২৭। টানা বৃষ্টিতে বিপর্যন্ত কর্ণাটক। মলপ্পুরম-ওয়েনাডের সংযোগস্থলে সুড়ঙ্গের কাজ চলার সময় নামল ধস। (অ্যাম..)
আবার ওয়েনাডে ধস!
২৮। ২ গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য কামব্যাক! দুর্ধর্ষ মিশরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্তিনা।গোল মেসি, রোমেরো ও ফার্নান্ডেজের।
২৯। পেনাল্টি নষ্টের পরও মেসিই মসিহা। মিশরের বিরুদ্ধে গোল করালেন, গোল করলেনও। ৮ গোল করে ফের সোনালি বুটের লড়াইয়ে এগিয়ে LM10।
৩০। আগের ম্যাচে লাল কার্ড দেখলেও আজ বেলজিয়াম ম্যাচে খেলার ছাড়পত্র আমেরিকার ফরোয়ার্ড বালোগানকে। ট্রাম্পের ফোনের পর সিদ্ধান্ত-বদল ফিফার। বিতর্ক তুঙ্গে।
