June 14, 2026
b013445d93639c6a664cc691080a49781781351798929397_original.jpg
Spread the love


কলকাতা : দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC ব্যাঙ্ক সম্প্রতি তার মার্জিনাল কস্ট অফ ফান্ডস-বেসড লেন্ডিং রেট (MCLR) ৫-১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। ফলস্বরূপ, এক বছরের MCLR (এর সঙ্গে বেশিরভাগ খুচরো ঋণ যুক্ত) ৮.৩৫% থেকে বেড়ে ৮.৪০% হয়েছে। একইভাবে আরও  দুই বছরের ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে তা এখন ৮.৫৫%-এ দাঁড়িয়েছে। HDFC-এর পর এবার একই পথে হাঁটল আরও কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। বাড়ল MCLR রেট। ফলে মাথায় হাত সাধারণ মানুষের। 

উল্লেখ্য যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি রেপো রেট ৫.২৫%-এ অপরিবর্তিত রাখলেও, তহবিল সংগ্রহের খরচের চাপের কারণে ব্যাঙ্কগুলি তাদের এমসিএলআর (Marginal Cost of Funds-Based Lending Rate) বাড়িয়েছে। এর ফলে বাড়ি, গাড়ি এবং ব্যক্তিগত ঋণ নেওয়া মানুষদের মাসিক ইএমআই-এর (EMI) উপর সরাসরি প্রভাব পড়বে। 

কোন কোন বাংলা বাড়াল তাদের সুদের হার ?

ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) 
এই রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাঙ্কটি তার সুদের হার পরিবর্তন করেছে এবং নতুন রেট স্ল্যাব কার্যকর করেছে। এর অধীনে, পাঁচটি ভিন্ন মেয়াদের ঋণের উপর সুদ ০.০৫% বাড়ানো হয়েছে।  
১-বছরের MCLR ৮.৭০% থেকে বেড়ে ৮.৭৫% হয়েছে। 
৬-মাসের MCLR ৮.৪৫% থেকে বেড়ে ৮.৫০% হয়েছে। 
৩-মাসের MCLR আগের ৮.১৫% থেকে বাড়িয়ে ৮.২০% করা হয়েছে। 
১-মাস এবং ১-দিনের MCLR যথাক্রমে ৭.৯৫% এবং ৭.৮৫% বাড়ানো হয়েছে।

কানারা ব্যাঙ্ক (Canara Bank) 
কানারা ব্যাঙ্কও সম্প্রতি তার আর্থিক দিনটি পর্যালোচনা করার পর সুদের হার বাড়িয়েছে। 
১ দিনের MCLR ৭.৯০% থেকে বাড়িয়ে ৭.৯৫% করা হয়েছে। 
১ মাসের MCLR ৭.৯৫% থেকে বাড়িয়ে ৮.০০% করা হয়েছে। 
৩ মাসের MCLR ৮.২০% থেকে বাড়িয়ে ৮.২৫% করা হয়েছে। 
৬ মাসের MCLR ৮.৫৫% থেকে বাড়িয়ে ৮.৬০% করা হয়েছে।

ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank)
ইন্ডিয়ান ব্যাঙ্কও বাড়াল তাদের সুদের হার। ১-বছর মেয়াদী MCLR হার ১০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮.৭৫% করেছে, যা আগে ছিল ৮.৫৫%।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (BOI)
ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও তাদের ১ বছরের MCLR বাড়িয়ে ৮.৭৫% করেছে।

গ্রাহকদের উপর কেন প্রভাব পড়বে ?

কোনও গ্রাহক যদি EMI-এ ডুবে আছেন, তবে সমস্যায় পড়তে পারেন। আপনার বর্তমান বাড়ি বা গাড়ির লোন যদি এমসিএলআর-ভিত্তিক ফ্লোটিং রেটের হয়ে থাকে, তাহলে লোন রিসেটের তারিখে আপনার মাসিক ইএমআই বাড়বে অথবা আপনার লোনের মেয়াদ বাড়ানো হবে। ব্যাংকগুলোর এই পদক্ষেপের ফলে এখন থেকে নতুন গ্রাহকদের আগের চেয়ে বেশি সুদের হারে পার্সোনাল লোন বা হোম লোন দেওয়া হবে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks