কলকাতা : সোনার বাজারে ফের শোরগোল। গত কয়েকদিন কিছুটা দাম কমলেও ফের হু হু করে দাম বাড়ছে সোনা ও রুপোর। জুলাই মাসের শুরুতেই অনেকটা সস্তা হয়েছিল, কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের বাড়ল ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম। রুপোর দামেও বড়সড় বৃদ্ধি দেখা দিয়েছে। তবে চলুন জেনে নিন শুক্রবার কত হল এই দুই মহা-মূল্যবান ধাতুর দাম।
২৪ ক্যারেট সোনার দাম –
খাঁটি সোনা বা ২৪ ক্যারেট সোনা সাধারণত বিনিয়োগকারীরা কেনেন আর না হলে কেনেন সোনার ব্যবসায়ীরা। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ১৪ হাজার ৫৪২ টাকা।
২২ ক্যারেট সোনার দাম –
বাজার খুললেও বড় পরিবর্তন হল সোনা ও রুপোর দামে। গয়না তৈরি করার ২২ ক্যারেট (৯১৬) সোনার দাম বেড়ে গেল। আজ ১ গ্রাম গয়না সোনার দাম হয়েছে ১৩ হাজার ৮১৫ টাকা। আজ প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ১৫০ টাকা।
কেউ যদি আজ গয়না বিক্রি করতে চান, তাহলে আজকের দাম অনুযায়ী গ্রাম প্রতি তিনি পাবেন ১৩ হাজার ২৩৩ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম –
বাড়ল ১৮ ক্যারেট সোনার দামও। আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১১ হাজার ৩৪০ টাকা।
রুপোর দাম –
একধাক্কায় অনেকটা বাড়ল রুপোর দাম। আজ প্রতি কেজি রুপোর দাম বেড়ে হয়েছে ২ লক্ষ ৩৭ হাজার ৭২৮ টাকা।
যে বিষয়টি মাথায় রাখবেন –
মনে রাখবেন এই দামটি শুধুমাত্র আজকের বাজারের মূল্য অনুযায়ী নির্ধারিত। ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে এই দাম প্রকাশ করা হয়েছে। আপনি যদি গয়না কিনতে যান, তাহলে এর সঙ্গে যুক্ত হবে এই ৩ শতাংশ জিএসটি (GST) ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) থেকে পাওয়া। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠন কাজ করে।
