কলকাতা: বৃহস্পতিবার, ৯ জুলাই বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে নবান্নে পৌঁছলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান।
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ বৈঠক করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। দিন তিনেক আগে, সোমবার প্রসেনজিতের বাড়ি গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারীর কাছে প্রসেনজিৎ। ২৪ জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার তিন আসনে উপনির্বাচন। রাজ্যসভা উপনির্বাচনের আগে অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রসেনজিতের সাক্ষাতে জল্পনা তুঙ্গে।
CM Suvendu Adhikari: “আমি কিছু সাজেশন দিয়েছি”, আজ স্বাস্থ্যভবনে কন্ট্রোল রুম পরিদর্শন মুখ্যমন্ত্রীর
