July 28, 2026
926cfe9090ef63a096af26966c33651c1785214521305507_original.jpg
Spread the love


মুম্বই: সদ্য সমাপ্ত হয়েছে জিম্বাবোয়ে সিরিজ়। এবার ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী লক্ষ্য শ্রীলঙ্কা সফর (IND vs SL) । অগাস্টের মাঝামাঝি সময়েই দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলবে টিম ইন্ডিয়া। এই দুই ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ের পরিপ্রেক্ষিতে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সিরিজ়েরই দল ঘোষণা করা হল আজ।

১৫ অগাস্ট থেকে শুরু হওয়া এই দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে ভারতীয় দলে ফিরলেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। তবে ফাস্ট বোলিং বিভাগের প্রধান অস্ত্র যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) নিয়ে রয়েছে সংশয়, প্রশ্নচিহ্ন রয়েছে সাই সুদর্শনের ফিটনেস নিয়েও। দুই তারকাকেই ভারতীয় দলে সুযোগ দেওয়া হলেও, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই দুই তারকা বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সের থেকে ফিটনেস ছাড়পত্র পেলে, তবেই এই সিরিজ়ে খেলতে পারবেন। 

 

কিন্তু নীতীশ কুমার রেড্ডি চোটের কারণেই এই সিরিজ়ের জন্য ভারতীয় দলে সুযোগ পাননি। ওয়াশিংটন সুন্দরও দলে নেই। আসলে বোর্ডের তরফে জানানো হয়েছে প্রথম টেস্টের জন্য তিনি উপলব্ধ ছিলেন না। সেই কারণেই হয়তো তাঁকে এই সিরিজ়ে সুযোগ দেওয়া হয়নি। পরিবর্তে ডান হাতি স্পিনার সারাংশ জৈনকে এই সিরিজ়ে প্রথমবার ভারতীয় দলে ডাকা হয়েছে।     

আরও পড়ুন:- ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস 

সারাংশ জৈন ভারতীয় ‘এ’ দলের দ্বীপরাষ্ট্র সফরে অংশ ছিলেন। সেই সফরের দ্বিতীয় চার দিনের ম্যাচে তিনি ৭০ রানের ইনিংস খেলার পাশাপাশি ছয়টি উইকেটও নেন। মধ্যপ্রদেশের হয়ে ধারাবাহিকভাবে বছরের পর বছর পারফর্ম করে গিয়েছেন সারাংশ। ৫৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৩১.৭৫ গড়ে ২২২৩ রান করার পাশাপাশি ২৭.৩০ গড়ে ১৮৮টি উইকেটও নিয়েছেন। ডান হাতি স্পিনার সারাংশ বাঁ-হাতে ব্যাট করেন, ঠিক সুন্দরের মতোই। যেহেতু সুন্দর এই সিরিজ় খেলতে পারছেন না, সেই কারণেই একেবারে লাইক ফর লাইক পরিবর্ত হিসাবে ৩৩ বছর বয়সে প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন সারাংশ। প্রথম টেস্টে কিন্তু স্পিন সহায়ক পরিবেশে সারাংশ অভিষেক ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks