
Electric Cars In India : আপনিও যদি সরকারের মতো পেট্রোল নির্ভরতা কমাতে চান, তাহলে ইলেকট্রিক গাড়ির দিকে যেতে পারেন। ই-২০ পেট্রোল নিয়ে গাড়ি খারাপের আশঙ্কা থাকলেও ইভি কারা হতে পারে সেরা অপশন । এখানে দেওয়া হল সেরকমই গাড়ির লিস্ট।

সম্প্রতি ই-২০ পেট্রোল নিয়ে দেশে বড় বিতর্ক শুরু হয়েছে। বেশকিছু গাড়ির মালিকদের অভিযোগ, ২০ শতাংশ ইথানল মেশানো এই পেট্রোল ব্য়বহারে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে। সঙ্গে কমে যাচ্ছে গাড়ির মাইলেজ। যে কারণে অনেকেই বিকল্প হিসবে এখন ইলেকট্রিক গাড়ি কেনার দিকে ঝুঁকছেন।

আমেরিকা-ইরান যুদ্ধের কারণে বিশ্ব বাজারে বেড়েই চলেছে অপরিশোধিত তেলের দাম। যার বড় প্রভাব পড়েছে ভারতের বাজারে। দেশে এখন অনেকটাই বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। বিকল্প খুঁজতে অনেকেই CNG গাড়িকে অগ্রাধিকার দিচ্ছিলেন। সেই কারণে বেড়েই চলছিল গ্যাসচালিত এই গাড়ির দাম। যার বিকল্প হিসাবে এবার ইলেকট্রিক গাড়িও কিনতে পারেন আপনি।

অতীতে ইলেকট্রিক গাড়ির দাম ছিল আকাশছোঁয়া। সাধারণের নাগালের বাইরে ছিল ইভির। তবে এবার জনগণের চাহিদা পূরণে বাজেট ইভি এনেছে বিভিন্ন কোম্পানি। এখানে দেওয়া হল সেরকমই বেশ কয়েকটি অপশন। ৭-১০ লাখ টাকার মধ্যে এখন অনেক অপশন পাবেন আপনি।

এই বাজেট গাড়ির অপশনে সবার ওপরে পাবেন MG Comet EV । দুই দরজার এই গাড়ি সহজেই শহরের ট্রাফিকে আপনাকে দ্রুত গন্তব্যে পৌঁছনোর সুযোগ দেবে। ভিড়ে ঠাসা রাস্তায় ও ছোট জায়গায় পার্কিংয়ের ক্ষেত্রে এই গাড়ির জুড়ি মেলা ভার। একবার চার্জ করলে এই গাড়ি ২৩০ কিমি রেঞ্জ দেয়।

ইভি কেনার আগে কোম্পানির সার্ভিস স্টেশনের বিষয়ে জেনে নিন। বাড়িতে এই গাড়ি কীভাবে চার্জ করা যাবে, সেই বিষয়টাও জানা দরকার। এর ব্যাটারি ওয়ারেন্টি ও কোম্পানির সার্ভিস নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জেনেই ইভি কেনা উচিত।

মনে রাখবেন, ইভি কেনার আগে আপনার নিত্যদিনের যাতায়াতের কথা মাথায় রেখেই গাড়ি কিনুন। আপনার প্রতিদিনের যাত্রা যদি শহরের মধ্যেই হল তাহলে, ছোট কম ব্যাটারি প্যাকের অপশেনর দিকে যান। যদি আপনি বেশিরভাগ সময় হাইওয়েতে যাতায়াত করেন, তবে ফাস্ট চার্জিংসহ ইভি কেনাই বুদ্ধিমানের কাজ।

আপনি যদি বেশি কেবিন স্পেসওয়ালা ইভি কিনতে চান, তাহলে ফ্রেঞ্চ কার কোম্পানি দিচ্ছে ভাল অপশন। এখানে রয়েছে সিট্রয়েন eC3, যা আপনাকে ইলেকট্রিক বড় হ্যাচব্যাকের সুবিধা দেবে। এই ইভি আপনাকে ভারতীয় রাস্তায় চলাচলের জন্য দারুণ সাসপেনশন সেটআপ দেব। একবার ফুল চার্জ করলে এই গাড়ি আপনাকে ৩২০ কিমি রেঞ্জ দেবে।

কেউ যদি কমপ্যাক্ট সেডান ইভি নিতে চান তাহলেও টাটা আপনাকে দিচ্ছে বাজেট অপশন। যেখানে আপনি টাটা টিগোর ইভি পাচ্ছেন। বড় বুটস্পেসের পাশাপাশি পরিবারের বসার জন্য এতে রয়েছে ভাল কেবিন স্পেস। প্রত্যেকদিনের শহরে যাতায়াত ছাড়াও ছোট সফরের জন্য এই গাড়ি আদর্শ হতে পারে।
Published at : 02 Aug 2026 07:51 AM (IST)
Tags :