May 15, 2026
c89f7e75728ac14657a2eeef282bbdb8177878600737450_original.jpg
Spread the love


ধর্মশালা: আইপিএলের প্লে অফের দৌড় জমিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স । নিজেরা প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে । কিন্তু প্লে অফের দৌড়ে থাকা পঞ্জাব কিংসকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে দিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই । যারা আবার এই ম্যাচে পায়নি হার্দিক পাণ্ড্য ও সূর্যকুমার যাদবকে । পরিবর্তে নেতৃত্ব দিলেন যশপ্রীত বুমরা ।

আইপিএলের শুরুতে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল পঞ্জাব কিংসকে । টানা ম্যাচ জিতছিলেন শ্রেয়স আইয়াররা । মনে করা হয়েছিল, গতবার ফাইনালে উঠেও পরাজয়ের তিক্ততা ভুলতে এবার মরিয়া পঞ্জাব কিংস । কিন্তু সব হিসেব ওলট পালট হয়ে গিয়েছে পঞ্জাব কিংস টানা পাঁচটি ম্যাচে হারতে ।

১৯তম আইপিএল মরশুমের (IPL 2026) শুরুটা দুরন্তভাবে করেছিল পঞ্জাব কিংস । একটা সময় সব দল হেরে গেলেও একমাত্র দল হিসাবে দীর্ঘদিন অপরাজিত ছিল গত বারের রানার আপ ফ্র্যাঞ্চাইজ়ি । তবে হঠাৎই ছন্দপতন । নাগাড়ে এক, দুই নয়, পাঁচ পাঁচটি ম্যাচে পরাজিত হল পঞ্জাব । বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে (PBKS vs MI) হারল প্রীতি জিন্টার দল । বোর্ডে দু’শো রান তুললেও এক বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স । সৌজন্যে বল হাতে শার্দুল ঠাকুরের (Shardul Thakur) চার উইকেট ও ব্যাটে তিলক বর্মার (Tilak Varma) অনবদ্য অর্ধশতরান । অপরাজিত ৭৫ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন তিলক ।    

আরও পড়ুন : আইপিএলের মাঝেই বিরাট খবর পেল বৈভব সূর্যবংশী, ডাক ভারতীয় এ দলে! খেলবে ত্রিদেশীয় সিরিজে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks