July 14, 2026
bc1dbb8e05405dc0230b59981cf703051780556525754397_original.jpg
Spread the love


এজবাস্টন: প্রায় ৬ মাস পরে ভারতের ওয়ান ডে ফর্ম্য়াটের জাতীয় দলে ফিরছেন বিরাট কোহলি (Virat Kohli)। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ খেলবে শুভমন গিলের দল। আর এই সিরিজেই দলের হয়ে খেলতে নামবেন তারকা ব্যাটার। যার শুরুটা হতে চলেছে আজ এজবাস্টনে। প্রথম ম্য়াচেই একাধিক রেকর্ড গড়ার হাতছানি রয়েছে কিং কোহলির সামনে। এক নজরে তা দেখে নেওয়া যাক —

বিরাট কোহলি এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্য়াটে ৩১১ ম্য়াচে ২৯৯ ইনিংসে ৫৮.৭১ গড়ে ১৪,৭৯৭ রান সংগ্রহ করেছেন। আজ যদি ব্যাটিং করার সুযোগ পান তবে তা হবে বিরাটের ৩০০ তম ইনিংস, যেখানে তিনি ব্য়াটিং করার সুযোগ পাবেন। কারণ এখনও পর্যন্ত ২৯৯ ইনিংস ব্য়াট করার সুযোগ পেয়েছেন কোহলি।

অর্থাৎ এই ফর্ম্য়াটে ১৫ হাজার রান পূরণ করতে হলে আরও ২০৩ রান প্রয়োজন কোহলি। যদি আজই এই ঐতিহাসিক ইনিংস খেলে ২০৩ রান করতে পারেন, তাহলে সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্য়াটে ১৫ হাজার রানের মালিক হবেন কিং কোহলি।

সচিনের আরও একটি রেকর্ড ভাঙার সুযোগও থাকছে বিরাটের সামনে। মাস্টার ব্লাস্টার ওয়ান ডে ফর্ম্য়াটে ৩৫৯ ইনিংস খেলে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রয়োজনীয় ২০৩ রান করতে পারলে বিরাট কোহলি মাত্র ৩০২ ইনিংসেই এই মাইলফলকে পৌঁছে যেতে পারেন। যদি তিনি তা করতে পারেন, তবে ১৫ হাজার রান করার তালিকায় দ্রুততম ব্যাটার হয়ে যাবেন প্রাক্তন ভারত অধিনায়ক। এই মুহূর্তে বিরাটের ঝুলিতে এই ফর্ম্য়াটে রয়েছে ৫৪টি সেঞ্চুরি ও ৭৭টি অর্ধশতরান।

 

ইংল্যান্ডের মাটিতে ওয়ান ডে ফর্ম্য়াটে ভারতীয়দের মধ্য়ে সর্বাধিক রানের মালিক রাহুল দ্রাবিড়। ২০ ম্য়াচে ৬৪৮ রান করেছেন তিনি। বিরাট এখনও পর্যন্ত ১৬ ম্য়াচে ৫৮১ রান করেছেন। ১০৭ সর্বোচ্চ রান। অর্থাৎ আজ আর মাত্র ৬৮ রান করতে পারলেই বিরাট রাহুল দ্রাবিড়কে টপকে ইংল্যান্ডের মাটিতে ভারতের হয়ে ওয়ান ডে ফর্ম্য়াটে সবচেয়ে বেশি রান করার রেকর্ড নিজের নামে করে নেবেন। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে এটাই প্রথম ম্য়াচ হতে চলেছে বিরাটের। করণ মাঝে তিনি শুধু আইপিএলে অংশ নিয়েছিলেন। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks