August 1, 2026
d9af3296b1998cda2ae4ce3d8ff48b9d1767418952962223_original.jpg
Spread the love


কলকাতা: প্রতিদিনই ওঠানামা করে সোনার দাম।সারা সপ্তাহে কখনও সোনার দাম বেড়েছে, কখনও কমেছে। তবে নতুন বছরে কিছুটা কমল সোনার দাম, সঙ্গে রুপোর দামও কমেছে কিছুটা। যদিও এ বছর সোনা-রুপোর দাম বাড়তে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে ওয়াকিবহল মহল। দেখে নেওয়া যাক, আজ সোনা-রুপোর দামে কত পরিবর্তন হল।  

আজকের সোনা-রুপোর দাম ( ৩ জানুয়ারি, ২০২৬)

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৩৩৫০
২২ ক্যারেট [916] (কিনতে গেলে) ১ গ্রাম ১২৬৮৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১২১৪৮
১৮ ক্যারেট [750] (কিনতে গেলে) ১ গ্রাম ১০৪১৫
রুপো বার (999) ১ কেজি ২,২৯,৭৫৭

৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে উপরের দাম । অর্থাৎ কিনতে গেলে বা বিক্রি করতে গেলে ৩ শতাংশ জিএসটিও মূল দামের সঙ্গে যুক্ত হবে। তথ্যসূত্র – SSBC 

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।                                                 

সোনা কেনা বা বিক্রির সময় কোন কোন বিষয় অবশ্যই মনে রাখবেন :                

সোনার বিশুদ্ধতা: সোনা কিনতে গেলে জানবেন, সোনার বিশুদ্ধতা প্রকাশ করা হয় ক্যারেটে। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি।  ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।                                 

গয়নায় হলমার্ক:  হলমার্কে যে কোনও জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর উল্লেখ থাকে।                   

ডিসক্লেমার : সোনার দাম সম্পর্কে খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নিন। গ্রাহকদের পরামর্শ দিতে এই প্রতিবেদন। সিদ্ধান্ত একান্তই গ্রাহকের নিজের। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks