May 8, 2026
5e64234515b5cc11dbab062fab0ef0f21778181543434394_original.jpg
Spread the love


Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • পুরোনো জিনিস বিক্রি করতে অ্যাপ ব্যবহার করুন, দর কষাকষি এড়ান।
  • Scrap Uncle, The Kabadiwala, Scrapdeal অ্যাপে সুবিধা পাবেন।
  • কাগজ, প্লাস্টিক, ধাতু, ই-বর্জ্য, আসবাব বিক্রি করা যায়।
  • অ্যাপের মাধ্যমে দ্রুত পিকআপ, সঠিক ওজন ও টাকা পান।

Scrap Selling Apps : এখন থেকে বাড়ির ফেলে দেওয়া জিনিস বিক্রি করতে ভাঙ্গারওয়ালার জন্য অপেক্ষা করতে হবে না। পাশাপাশি ওজনের মারপ্য়াচে আপনাকে ঠকাতে পারবেন না কেউ। ঘরে বসে এই তিনটি অ্য়াপেই (Online Scrap Selling Apps) অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করতে পারবেন। জেনে নিন, অ্যাপগুলির নাম। 

আমাদের সবার বাড়িতেই এরকম কিছু জিনিস থাকে

বহ ক্ষেত্রেই দেখা যায়, আমাদের বাড়িতে বছরের পর বছর জমে থাকে পুরনো খবরের কাগজ, ভাঙা প্লাস্টিক, অকেজো চেয়ার। কিছু ক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক্স সরঞ্জাম জঞ্জালের স্তূপ বাড়ায়। বাড়ির এই জঞ্জাল বিদায় করতে গিয়েই বাধে বিপত্তি। এই জিনিস বিক্রি করতে ‘কাবাড়িওয়ালা’-দের সঙ্গে দাম  দর কষাকষি করতে হয়। অনেক সময় মনের মতো দাম না মেলায় সেই আবর্জনা ঘরের কোণেই পড়ে থাকে। তবে এবার আর সেরকম পরিস্থিতি হবে না।

এখানে রইল জনপ্রিয় তিনটি অ্যাপের নাম
বর্তমানে বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম এই পরিষেবা দিচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য তিনটি হল:

Scrap Uncle (স্ক্র্যাপ আঙ্কেল): এটি বর্তমানে বেশ জনপ্রিয় একটি নাম। এদের ওজন করার মেশিন ডিজিটাল এবং স্বচ্ছ। তাই এই অ্য়াপে ওপর অনেকেই ভরসা করেন।

The Kabadiwala (দ্য কাবাড়িওয়ালা): বড় শহরগুলোতে এদের নেটওয়ার্ক বেশ উন্নত। এরা গৃহস্থালির পাশাপাশি বাণিজ্যিক বর্জ্যও কেনে। সেই ক্ষেত্রে ভাল দামও পেতে পারেন আপনি।

Scrapdeal (স্ক্র্যাপডিল): দ্রুত পিকআপ ও ভালো দরের জন্য এই অ্যাপটিও বেশ পরিচিত। এখান অনেকের কাছেই এই অ্য়াপ ফেলে দেওয়া জিনিস বিক্রির আদর্শ জায়গা।

কী কী বিক্রি করা যাবে এই অ্য়াপগুলিতে ?
পুরনো খবরের কাগজ, কার্ডবোর্ড, প্লাস্টিক বোতল তো বটেই, এছাড়াও আপনি বিক্রি করতে পারেন:

ধাতব বস্তু: লোহা, তামা, পিতল বা অ্যালুমিনিয়ামের পুরনো জিনিস।

ই-বর্জ্য (E-waste): নষ্ট ল্যাপটপ, মোবাইল ফোন, ব্যাটারি বা বৈদ্যুতিক তার।

পুরনো আসবাব: অব্যবহৃত চেয়ার-টেবিল বা কাঁচের বোতল।

কীভাবে বুক করবেন ?
পুরো প্রক্রিয়াটি খুবই সহজ এবং ঝামেলাহীন:

১ প্রথমে ডাউনলোড করুন: গুগল প্লে-স্টোর থেকে পছন্দের অ্যাপটি (যেমন Scrap Uncle বা The Kabadiwala) ডাউনলোড করুন।

২ এবার রেজিস্ট্রেশন করুন : আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলুন।

৩ পিকআপ শিডিউল করুন : আপনার সুবিধা অনুযায়ী তারিখ এবং সময় বেছে নিন।

৪ এবার ওজন ও টাকা নেওয়ার পালা : নির্ধারিত সময়ে সংস্থার কর্মীরা আপনার বাড়িতে আসবেন। তারা অত্যাধুনিক ডিজিটাল স্কেলে জিনিসের ওজন করবেন এবং তৎক্ষণাৎ নগদ বা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে আপনাকে টাকা দিয়ে দেবেন।

এই ক্ষেত্রে কী সুবিধা পাবেন আপনি ?
এই প্রক্রিয়ায় দর কষাকষির হাত থেকে মুক্তি পাবেন। অন্যদিকে জিনিসের সঠিক ওজন ও বাজারদর নিশ্চিত হবে। সবচেয়ে বড় বিষয় হল, এই অ্যাপগুলির মাধ্যমে সংগৃহীত বর্জ্য সরাসরি রিসাইকেল বা পুনঃপ্রক্রিয়াকরণ কেন্দ্রে চলে যায়, যা আমাদের পরিবেশ রক্ষায় বড় ভূমিকা পালন করে।

আরও পড়ুন : ঋণ শোধ না করলে সম্পত্তি বাজেয়াপ্ত ! এবার আরও কড়া রিজার্ভ ব্যাঙ্ক



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks