June 1, 2026
e11d04d35a1aafa09e7a906560cfdcd8176805726497950_original.jpg
Spread the love


বুলাওয়ে: দরজায় কড়া নাড়ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U19 World Cup 2026)। তার আগে ভয়ঙ্কর ফর্মে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচেও বিধ্বংসী ফর্মে। 

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আগে থেকেই ছন্দে বৈভব। তার ব্যাট থেকে রানের ফোয়ারা। অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরু ১৫ জানুয়ারি থেকে। তবে শনিবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে ঝলসে উঠল বৈভবের ব্যাট। এই ম্যাচে ১৪ বছর বয়সী বৈভব ৯৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছে। তার দুর্দান্ত ইনিংসের সৌজন্যে টিম ইন্ডিয়া ৩৭৪ রানের বিশাল স্কোর তোলে।

গত এক সপ্তাহে বৈভব সূর্যবংশী চারটি ইনিংসে ১৬০ বলে ৩০২ রান করেছে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ৩টি ওয়ান ডে ম্যাচের সিরিজে ৩০২ রান করেছিল বৈভব। সূর্যবংশীর ব্যাট গত ৪ ইনিংসে কেমন ঝলসে উঠেছে, তা এই পরিসংখ্যান থেকেই বোঝা যায়। এই ৪ ইনিংসে ২৭টি ছক্কা এবং ২১টি চার মেরেছে বৈভব। 

১৯২ স্ট্রাইক রেট, ৯টি চার এবং ৭টি ছক্কা

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতীয় দলের হয়ে অধিনায়ক আয়ুষ মাত্রে এবং বৈভব সূর্যবংশী ইনিংস শুরু করে। মাত্রে ২২ রান করে আউট হয়ে যান, তবে সূর্যবংশীর উপর বোলাররা প্রভাব বিস্তার করতে পারেনি। মাত্র ২৭ বলে তার হাফসেঞ্চুরি পূরণ করে বৈভব। এই ১৪ বছর বয়সী ব্যাটসম্যান স্কটল্যান্ডের বিরুদ্ধে ৫০ বলে ৯৬ রান করে। তার ব্যাট থেকে ৯টি চার এবং ৭টি ছক্কা আসে। তার স্ট্রাইক রেট ছিল ১৯২। এই ম্যাচে সূর্যবংশীর পাশাপাশি অ্যারন জর্জ, বিহান মলহোত্র এবং অভিজ্ঞান কুণ্ডুও হাফসেঞ্চুরি করেছেন।

স্কটল্যান্ডের বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেছে বৈভব। ৫০ বলে ৯৬ রান করেছে সে। মেরেছে ৯টি চার এবং ৭টি ছয়। জ়িম্বাবোয়ের বুলাওয়েতে ১০ বোলার ব্যবহার করেও বৈভবকে থামাতে পারেনি স্কটল্যান্ড।

প্রথম উইকেটে আয়ুষ মাত্রের সঙ্গে ৪২ বলে ৭০ রানের জুটি গড়ে বৈভব। এর পর ৫৬ বলে ৭৮ রানের জুটি গড়ে অ্যারন জর্জের (৬১) সঙ্গে। মাত্র ২৭ বলে হাফসেঞ্চুরি করে বৈভব। সেঞ্চুরিও বাঁধা ছিল যেন। তবে মাত্র চার রান আগে, ৯৬ রানের মাথায় আউট হয়ে যায় বৈভব।

নির্ধারিত ৫০ ওভারে ভারত ৩৭৪/৮ তোলে। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্কটল্যান্ডের স্কোর ৮১/৭।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks