SIP : সরাসরি শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগ (Investment) না করেও স্টক মার্কেটের লাভ (Profit) নিতে পারেন আপনি। সেই ক্ষেত্রে মাসে মাসে (SIP) টাকা জমিয়ে বিপুল রিটার্ন পেতে পারেন। জেনে নিন, মাসে কেবল ৫ হাজার টাকা করে জমিয়ে কত দিনে আপনি ১০ লাখ টাকা পাবেন।
মিউচুয়াল ফান্ডে SIP করা মানেই বড় তহবিল
অনেকেই ভাবেন, বড়সড় ফান্ড তৈরি করতে বোধহয় শুরুতেই লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়। কিন্তু আসল সত্যিটা হল, ছোট ছোট নিয়মিত বিনিয়োগই দীর্ঘমেয়াদে আপনাকে কোটিপতি করে তুলতে পারে। মিউচুয়াল ফান্ডে SIP (Systematic Investment Plan) হলো তেমনই একটি জাদুকরী উপায়।
SIP আসলে কী ?
সহজ কথায়, SIP হল প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার পদ্ধতি। এটি অনেকটা পোস্ট অফিস বা ব্যাঙ্কের রেকারিং ডিপোজিটের মতো, তবে এখানে টাকা শেয়ার বাজারে খাটে বলে দীর্ঘমেয়াদে রিটার্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
৫,০০০ টাকার SIP-তে ১০ লক্ষ টাকা: হিসেবটা ঠিক কী ?
ধরা যাক, আপনি প্রতি মাসে ৫,০০০ টাকা করে একটি ভালো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন। যদি সেই ফান্ড থেকে আপনি বছরে গড়ে ১২% রিটার্ন পান, তবে হিসেবটা দাঁড়াবে এইরকম:
অর্থাৎ, মাত্র ১০ বছরে আপনি নিজে জমা করছেন ৬ লক্ষ টাকা, কিন্তু কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের দৌলতে আপনি অতিরিক্ত ৫.৬ লক্ষ টাকা লাভ করছেন। আপনার মোট জমানো টাকা ১০ লক্ষের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে মাত্র ৯ বছরের কিছু পরেই।
এই ক্ষেত্রে তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করা ভাল
বিনিয়োগের দুনিয়ায় সময় হল সবথেকে বড় অস্ত্র। আপনি যত কম বয়সে বিনিয়োগ শুরু করবেন, আপনার টাকা বৃদ্ধির জন্য তত বেশি সময় পাবেন। ২৫ বছর বয়সে কেউ SIP শুরু করলে তিনি অবসরের সময় যে পরিমাণ টাকা পাবেন, ৪০ বছর বয়সে শুরু করলে একই পরিমাণ টাকা পেতে তাকে অনেক বেশি বিনিয়োগ করতে হবে।
SIP-তে কি ঝুঁকি আছে ?
মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডের টাকা বাজারে খাটে বলে ঝুঁকি থাকে এখানে। শেয়ার বাজার পড়লে সাময়িকভাবে আপনার পোর্টফোলিও লাল হয়ে যায়। তবে বিশেষজ্ঞদের মতে, ধৈর্য ধরে দীর্ঘমেয়াদে (৫-১০ বছর বা তার বেশি) বিনিয়োগ চালিয়ে গেলে এই ঝুঁকি অনেকটাই কমে আসে এবং ভালো মুনাফা পাওয়া যায়।
আরও পড়ুন : পাকা বাড়ি, বাইক আছে ? চাইলেও আয়ুষ্মান ভারতের ৫ লাখের বিমা পাবেন না আপনি ! কেন জানেন ?
