May 11, 2026
894144feee938450f6925fa5efe99a94177846532936650_original.jpg
Spread the love


মুম্বই: অধিনায়ক হিসাবে যোগ দিয়েই গুজরাত টাইটান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। তারপর অনেক ঢাকঢোল পিটিয়ে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্সে ফেরানো হয়। রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে তাঁকে দলের নেতৃত্বের দায়ভারও সঁপে দেওয়া হয়। যদিও দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যর্থ হার্দিক। তিনি আসার পর থেকে আর ট্রফির দেখা নেই মুম্বই ইন্ডিয়ান্সে। গতবার তবু প্লে অফ পর্যন্ত পৌঁছনো গিয়েছিল। এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। তারপরই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে অশান্তি নিয়ে নানা গুঞ্জন।

তার মাঝেই তীব্র জল্পনা তৈরি হল হার্দিককে নিয়ে। মরশুম শেষ হওয়ার আগেই কি তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন! 

জল্পনা তীব্র আকার ধারণ করে হার্দিক আচমকা ইনস্টাগ্রামে মুম্বই ইন্ডিয়ান্সকে আনফলো করে দেওয়ায় । সমর্থকেরা আচমকাই আবিষ্কার করেন যে, অলরাউন্ডার ইনস্টাগ্রামে মুম্বই ইন্ডিয়ান্সকে আনফলো করে দিয়েছেন । সোশ্যাল মিডিয়ায় তা দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই ধরে নেন যে, মালিকপক্ষের সঙ্গে ঝামেলা চলছে হার্দিকের । দলের পারফরম্যান্স হার্দিককে নিশ্চয়ই কোণঠাসা করে ফেলেছে। এমনও জল্পনা ছড়ায় যে, মরশুম শেষ হওয়ার আগেই না দল ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন হার্দিক ! 

 

হার্দিকের প্রোফাইলে দেখা যায় যে, তিনি মোট ১৫০ জনকে ফলো করেন। সেই তালিকায় মুম্বই ইন্ডিয়ান্স নেই। যদিও, খানিক পরে দেখা যায়, মুম্বই ইন্ডিয়ান্স সেই তালিকায় ১৫১ নম্বরে ফিরেছে। যদিও জল্পনা থামেনি। হার্দিক কি আনফলো করে দেওয়ার পর বিতর্ক দানা বাঁধছে বুঝে ফের ফলো করতে শুরু করেন মুম্বই ইন্ডিয়ান্সকে! কারও কারও মনে হতে থাকে, এটা কি প্রযুক্তিগত সমস্যার কারণে, নাকি বিতর্ক হতে পারে ভেবে হার্দিক নিজেই সিদ্ধান্ত বদল করে নতুন করে ফলো করতে শুরু করেন মুম্বই ইন্ডিয়ান্সকে? 

আরও পড়ুন: মাতৃদিবসে মেয়ের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক, জানালেন নাম ও!

হার্দিক শেষ পর্যন্ত মুম্বইকে ফলো করা শুরু করলেও, জল্পনা থামছে না। ঠিক যেমন থামছে না হার্দিক ও নীতা-মুকেশ অম্বানির দলের সঙ্গে বঢোদরার অলরাউন্ডারের ঝামেলার গুঞ্জন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks