May 21, 2026
37145a2e116dc76aafb93ab935036cbe1779358844067394_original.jpg
Spread the love


Parle Stock Price : দুই রাষ্ট্রনেতার টফি নিয়ে ভিডিয়োতে বদলে গেল ভারতের শেয়ার বাজারের (Indian Stock Market) পরিস্থিতি। পশ্চিম এশিয়ার উত্তেজনার প্রভাবের মধ্যেই দুরন্ত ছুট দিল এই কোম্পানির স্টক (Parle Industries)। বুধবারের পর বৃহস্পতিবারও ৫ শতাংশ ওপরে উঠে আপার সার্কিট লেগেছে এই শেয়ারে। এখন বিনিয়োগ করার সেরা সময় ? 

ঝড় তুলেছে এই ভিডিয়ো
বুধবারই ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি ভিডিও। বৃহস্পতিবার এরপরই বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) ‘পার্লে ইন্ডাস্ট্রিজ’ (Parle Industries)-এর শেয়ারের দাম টানা দ্বিতীয় দিনের মতো ৫% আপার সার্কিট ছুঁয়ে ফেলেছে। সকাল ১০:০৩ মিনিট নাগাদ শেয়ারটির দাম ৪.৯৫% বেড়ে দাঁড়ায় ৫.৫১ টাকায়। বুধবারও একই পরিস্থিতি হয়েছিল এই স্টকে।

কেন এই স্টক কেনার হিড়িক পড়ে গিয়েছে
ইতালি সফরের সময় প্রধানমন্ত্রী মোদী ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে জনপ্রিয় ‘মেলোডি’ টফি উপহার দেন। এই মিষ্টি মুহূর্তের ভিডিও সামনে আসতেই নেটপাড়ায় পুরনো ‘মেলোডি’ মিম আবার চাঙ্গা হয়ে ওঠে। আর এই ট্রেন্ড দেখেই খুচরো বিনিয়োগকারীরা শেয়ার বাজারে ‘পার্লে’ নামের কোম্পানি খুঁজতে শুরু করেন।

এখানে আসল টুইস্ট হল, ‘পার্লে ইন্ডাস্ট্রিজ’-এর শেয়ার কেনার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে, তার সঙ্গে মেলোডি চকোলেট বা বিখ্যাত পার্লে-জি (Parle-G) বিস্কুটের দূর-দূরান্তের কোনও সম্পর্ক নেই!

আসলে মেলোডি, পার্লে-জি, মোনাকো বা ক্র্যাকজ্যাকের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলো তৈরি করে ‘পার্লে প্রোডাক্টস’, যা সম্পূর্ণ একটি ব্যক্তিগত মালিকানাধীন এফএমসিজি কোম্পানি। শেয়ার বাজারে এটি নথিভুক্তই নয়। অন্যদিকে, ‘পার্লে ইন্ডাস্ট্রিজ’-এর ব্যবসার সাথে এই টফির কোনো যোগসূত্র নেই। বাজার বিশেষজ্ঞদের মতে, এটি স্রেফ নামের মিল থাকার কারণে ‘ভুল চেনা’ বা ‘Mistaken-identity buying’-এর একটি ক্লাসিক উদাহরণ।

কী বলছে পার্লে প্রোডাক্টস ?
এই অভাবনীয় আন্তর্জাতিক প্রচার ও শেয়ার বাজারের এই কাণ্ডে বেশ অবাক হয়েছে আসল মেলোডি প্রস্তুতকারক সংস্থা ‘পার্লে প্রোডাক্টস’। ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মায়াঙ্ক শাহ বলেন, “প্রধানমন্ত্রীর এই কূটনৈতিক সৌজন্যের পর আমরা সম্পূর্ণ চমকে গিয়েছিলাম। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই কুইক-কমার্স এবং অনলাইন প্ল্যাটফর্মগুলিতে আমাদের টফির চাহিদা ও বিক্রি এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে।”

তিনি আরও জানান যে, মেলোডি ইতিমধ্যেই ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া টফি ও এটি বিশ্বের ২০০টিরও বেশি দেশে পাওয়া যায়। এই বিশ্বব্যাপী মনোযোগের কারণে আন্তর্জাতিক বাজারে মেলোডির চাহিদা আরও দ্রুত বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদী।

বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা
পার্লে ইন্ডাস্ট্রিজের শেয়ারে এই বিশাল লাফ দেখা গেলেও, কোম্পানির তরফ থেকে ব্যবসায়িক কোনও বড় ঘোষণা বা পরিবর্তনের খবর নেই। বাজার বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড বা কোনও ভাইরাল ঘটনার ওপর ভিত্তি করে কম দামি স্মলক্যাপ শেয়ারে মাঝেমধ্যেই এমন হুজুগের ওঠানামা দেখা গেছে। তাই সঠিক তথ্য না জেনে শুধুমাত্র নামের মিল দেখে বিনিয়োগ করার ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের সতর্ক হওয়া উচিত।

আরও পড়ুন : মিউচুয়াল ফান্ড অতীত ! ভারতের ধনকুবেররা টাকা রাখছেন এখানে, ধনীদের গোপন সূত্র



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks