কলকাতা: ম্যাচের ২৪ ঘণ্টা আগে থেকে তাঁকে নিয়েই চলছিল সবচেয়ে বেশি চর্চা। তিনি দলের অন্যতম সেরা ভরসা। তিনি ছন্দে ফিরতেই টানা চার ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR vs GT)।
সেই বরুণ চক্রবর্তীই কি না মরণ-বাঁচ পরিস্থিতিতে দলের বাইরে!
পায়ের চোটের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলেননি। হেরে গিয়েছিল কেকেআর। সুনীল নারাইনকে একা দেখিয়েছে। ঘরের মাঠে শনিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ কেকেআরের। জিতলে খাতায় কলমে অন্তত প্লে অফের দৌড়ে থাকবে। হারলে বিদায়। সেই ম্যাচে খেলতে পারবেন বরুণ?
আরও পড়ুন: বহিষ্কার করল ক্যালকাটা পুলিশ ক্লাব, গ্রেফতার হওয়া পুলিশ কর্তাকে নিয়ে কী অবস্থান সিএবি-র?
কেকেআর প্রেমীদের স্বস্তি দিয়ে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মহা গুরুত্বপূর্ণ ম্যআচে অবশেষে দলে ফিরলেন বরুণ চক্রবর্তী। তিনি ফেরা মানে যেন প্রাণ ফিরল কেকেআরের।
কলকাতা নাইট রাইডার্সের একাদশ
ফিন অ্যালেন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিংহ, মণীশ পাণ্ডে, সুনীল নারাইন, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, কার্তিক ত্যাগী ও সৌরভ দুবে
সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার
রোভম্যান পাওয়েল, রামনদীপ সিংহ, তেজস্বী সিংহ দাহিয়া, মাথিশা পাথিরানা ও বৈভব অরোরা
গুজরাত টাইটান্সের একাদশ
শুভমন গিল (অধিনায়ক), বি সাই সুদর্শন, জস বাটলার (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, নিশান্ত সিন্ধু, রশিদ খান, আর্শাদ খান, কাগিসো রাবাডা, সাই কিশোর ও মহম্মদ সিরাজ
সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার
প্রসিদ্ধ কৃষ্ণ, রাহুল তেওয়াটিয়া, অনুজ রাওয়াত, কুমার কুশাগ্র, গ্লেন ফিলিপ্স
আরও পড়ুন: বাংলা ক্রিকেট দলের কোচ কে হচ্ছেন? শেষ মুহূর্তে চমক দিয়ে তিনজনের ইন্টারভিউ!
শুক্রবার কেকেআরের প্র্যাক্টিসে সামান্য আশার ছবি দেখা গিয়েছিল। নেটে বল করেছিলেন বরুণ চক্রবর্তী। ইডেনের মাঝের পিচে ৫-৭টা বল করেছিলেন বিস্ময় স্পিনার। তারপর মাঠ ছাড়েন। মাঠ ছাড়ার সময় তিনি পা বেশ টেনে টেনে হাঁটছিলেন। ব্যথা পুরো কমেনি, বোঝা যাচ্ছিল। বরুণকে নিয়ে কেকেআর ঝুঁকি নেয় কি না, অনেকেই সন্দিহান ছিলেন। তবে মরণ-বাঁচন ম্যাচে বিস্ময় স্পিনারকে খেলাচ্ছে কেকেআর।
টস জিতে ইডেনে কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠালেন গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল। তিনি বলেন, ‘পিচ দেখে মনে হচ্ছে একটু চ্যাটচ্যাটে গোছের। বল পড়ে থমকে আসতে পারে। কাল বৃষ্টি হয়েছে। আশা করছি পরের দিকে পিচ আরও ভাল হবে ব্যাটিংয়ের জন্য।’
