ধর্মশালা: দুই দলের একটি চার ম্যাচের পরাজয়ের ধারা ভাঙতে বদ্ধপরিকর, আরেক দল হতাশাজনক মরশুমে কেবল জিততে মরিয়া। সেই পঞ্জাব কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সই আজ পাহাড়ের কোলে দৃষ্টিনন্দন ধর্মশালায় একে অপরের মুখোমুখি হয়েছে। সেখানে পঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে প্রভসিমরন সিংহের (Prabhsimran Singh) অর্ধশতরান এবং লোয়ার অর্ডারের আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে দু’শো রানের গণ্ডি স্পর্শ করল। পল্টনদের হয়ে শার্দুল ঠাকুর (Shardul Thakur) চার উইকেট নিলেও, ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ২০০ রান তুলল কিংস।
