দুবাই: ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক সিরিজ়ে একেবারেই স্বমেজাজে দেখা যায়নি বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi)। তবে দ্বিতীয় সিরিজ়েই নজর কেড়েছে সে। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ়ে ১৫১ রান করে সিরিজ় সেরা হন তিনি। তারপরেই তিনি সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে (ICC Rankings) বড় লাফ দেয়। পাশাপাশি ভারতীয় অধিনায়ক শুভমন গিলও (Shubman Gill) ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন।
জিম্বাবোয়ে সিরিজ়ে সিরিজ় সেরা হয়ে ১৫১ রান করার সুবাদে ২৩০ স্থান এগিয়ে টি-২০ ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে ৪৮তম স্থানে উঠে এল বৈভব সূ্র্যবংশী।তৃতীয় টি-২০-তে দলের সর্বোচ্চ ৮১ রানসহ গোটা সিরিজ়ে মোট ১৫১ রান করে সিরিজ় সেরা হয় বৈভবই। পয়মন্ত হারেরেতে তিন ম্যাচের মধ্যে দুইটি অর্ধশতরান আসে ভারতীয় ওপেনারের ব্যাট থেকে।
অপরদিকে গিল ওয়ান ডেতে শীর্ষস্থান দখল করলেন। পাশাপাশি টি-২০ তে শীর্ষে এক ভারতীয় ব্যাটারই। তিনি ঈশান কিষাণ। জিম্বাবোয়ে সিরিজ়ে পর ৯১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তিনি। এটি টি-২০ ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে সর্বকালীন তৃতীয় সর্বোচ্চ রেটিং। এর পাশাপাশি তিলক বর্মা টি-২০ ব্যাটারদের তালিকায় দুই স্থান এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এলেন। টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার সাত স্থান এগিয়ে ২৪ নম্বরে রয়েছেন।
বোলারদের মধ্যে রবি বিষ্ণোই জিম্বাবোয়ে সিরিজ়ে তিন উইকেট নিয় লম্বা লাফ দেন। তিনি ৩১ ধাপ উপরে উঠে এসে আপাতত ৪১ নম্বরে রয়েছেন।
