May 12, 2026
31ccf25194c7d559345d099a63e533811778595544742394_original.jpg
Spread the love


Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৩০০০-৪০০০ কর্মী নিয়োগ করবে।
  • ঋণ আদায় করার জন্য বিশেষ ‘কালেকশন টিম’ তৈরি হবে।
  • অনাদায়ী ঋণ যাতে NPA না হয়, তা নিশ্চিত করবে।
  • সহযোগী সংস্থার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

State Bank Jobs : চাকরি ক্ষেত্রে বড় ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক (SBI)। ঋণের টাকা তোলার জন্য ৩০০০ থেকে ৪০০০ কর্মী নিয়োগ করবে কোম্পানি (SBI Jobs)। আগামী এক বছরের মধ্যে একটি বিশেষ ‘লোন-কালেকশন টিম’ তৈরি করা হবে। মানি কন্ট্রোলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন, ব্যাঙ্কের চেয়ারম্যান সিএস শেট্টি।  

কেন এই সিদ্ধান্ত নিল ব্যাঙ্ক
সম্প্রতি দেশের ঋণ নিয়ে আরও কড়া দাওয়াইয়ের কথা বলেছে রিজার্ভ ব্যাঙ্ক। কোনও ব্যক্তি যদি ঋণখেলাপি করে, তাহলে সম্পত্তি বাজায়াপ্তের কড়া পথে হাঁটবে ব্যাঙ্ক। পাশাপাশি ঋণ কালেকশন এজেন্টদেরও সংযমী হওয়ার বার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে। এরপরই ঋণ কালেকশনের জন্য এই বিপুল সংখ্যাক এজেন্ট নিয়োগের কথা জানিয়েছে স্টেট ব্যাঙ্ক।

ব্যাঙ্কের চেয়ারম্যান সিএস শেট্টি জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে একটি বিশেষ ‘লোন-কালেকশন টিম’ বা ঋণ পুনরুদ্ধার দল গঠনের জন্য প্রায় ৩,০০০ থেকে ৪,০০০ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি ২০২৬ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের ফল ঘোষণার সময় এই পরিকল্পনার কথা জানান তিনি।

কী কী কাজে কোন কর্মী নিয়োগ
ফিল্ডের কাজ : এই নতুন কর্মীরা ব্যাঙ্কের ব্রাঞ্চে বসে কাজ করবেন না। তাদের মূল কাজ হবে সরাসরি মাঠে নেমে ঋণগ্রহীতাদের থেকে বকেয়া সংগ্রহ করা।

সহযোগী সংস্থার মাধ্যমে নিয়োগ: এই বিপুল সংখ্যক কর্মী ব্যাঙ্কের বর্তমান কর্মীদের থেকে নেওয়া হবে না। এর পরিবর্তে, SBI-এর নিজস্ব সহযোগী সংস্থার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া চালাবে। তবে পুরো বিষয়টি কেন্দ্রীয়ভাবে ব্যাঙ্ক পরিচালনা করবে। ২০২৬ অর্থবর্ষের শেষে SBI-এর মোট কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ২.৪৫ লক্ষ, যা আগের বছরের ২.৩৬ লক্ষের তুলনায় বেশি।

কেন এই বিশেষ দল গঠন করছে স্টেট ব্যাঙ্ক ?
অনেকদিন ধরেই স্টেট ব্যাঙ্কের অন্দরে এই নিয়ে কথা চলছিল। সূত্রের খবর, SBI-এর ঋণের পরিমাণ বর্তমানে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে ব্যাঙ্ক ঋণের টাকা সময়মতো ফেরাতে এই উদ্য়োগ নিচ্ছে। কোনও ঋণ যাতে ‘অনাদায়ী’ বা NPA (Non-Performing Assets) না হয়ে পড়ে, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

এই বিষয়ে কী বলেছেন ব্যাঙ্কের চেয়ারম্যান
মানি কন্ট্রোলকে দেওয়া সাক্ষাৎকারে স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান সিএস শেট্টি জানিয়েছেন, “আমরা আমাদের আন্ডাররাইটিং (ঋণ অনুমোদন প্রক্রিয়া) সম্পূর্ণ নতুনভাবে সাজিয়েছি। এবার আমরা একটি শক্তিশালী কালেকশন মেকানিজম বা সংগ্রহ ব্যবস্থা চালু করছি। আমাদের লক্ষ্য হল, প্রাথমিক স্তরে থাকা কোনও চাপের মুখে থাকা ঋণ (Early-stage stressed loans) যেন মূল খাতায় বোঝা হয়ে না দাঁড়ায়।”

ব্যাঙ্কের বর্তমান আর্থিক অবস্থা কেমন
বর্তমানে SBI-এর অনাদায়ী ঋণের পরিমাণ গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

Gross NPA: গত বছর ছিল ১.৮২%, যা এ বছর কমে দাঁড়িয়েছে ১.৪৯%।

Net NPA: গত বছরের ০.৪৭% থেকে কমে এই ত্রৈমাসিকে দাঁড়িয়েছে ০.৩৯%।

আরও পড়ুন : ঋণ শোধ না করলে সম্পত্তি বাজেয়াপ্ত ! এবার আরও কড়া রিজার্ভ ব্যাঙ্ক



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks