নয়াদিল্লি: দেশে জ্বালানি সঙ্কটের মাঝেই উদ্বেগের খবর । ওমানের কাছে ফের আক্রান্ত ভারতীয় জাহাজ ।
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে আক্রমণ চালানো হল । গোলায় আগুন ধরে গিয়েছে MT জলবীরের ইঞ্জিন রুমে । ওমানের কাছে ভারতীয় জাহাজে আগুন । আমেরিকার হামলায় ভারতের MT সেত্তেবেল্লো নামে একটি তেল ট্যাঙ্কারও ক্ষতিগ্রস্ত হয়েছে । ওই জাহাজে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন । এই নাবিকদের মধ্যে আমেরিকার হামলায় ৩ জনের মৃত্যু ।
বিভিন্ন সংবাদসংস্থার খবর অনুযায়ী, প্রথমে তিন নাবিকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছিল । পরে জানা যায়, তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে । কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এক্স হ্যান্ডলে খবরটি স্বীকার করে নিয়েছেন । জানিয়েছেন, তিন নিহত নাবিকের দেহ উদ্ধার করা হয়েছে । ঘটনাটি বেদনাদায়ক বলেও এক্স হ্যান্ডলে জানিয়েছেন তিনি ।
সর্বানন্দ সোনওয়াল লিখেছেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে MT সেত্তেবেল্লোর ঘটনায় তিন ভারতীয় নাবিক যাঁরা নিখোঁজ ছিলেন তাঁদের মৃত্যু হয়েছে । তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । আমাদের নাবিককূলের কাছে এটা বিরাট ক্ষতি । এই কঠিন সময়ে মোদি সরকার নিহতদের পরিবারের পাশে দৃঢ়ভাবে রয়েছে । নিহতদের নিকটাত্মীয়দের পাশে রয়েছে । আমি নিহতদের দেহ দ্রুত ফেরাতে এবং আহতদের জন্য দ্রুত ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি ।’
It is deeply unfortunate to learn of the tragic incident aboard the Palau-flagged MT Settebello. Sadly, three Indian seafarers initially reported missing are now confirmed dead after bodies have been located and identified.
This is a profound loss to our maritime family. The…
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) June 11, 2026
আরও পড়ুন: আজ ফুটবল বিশ্বকাপের বোধন, উদ্বোধনের আকর্ষণ শাকিরা, প্রথম ম্যাচ কাদের? কখন-কোথায় দেখবেন?
গোটা ঘটনার তীব্র নিন্দে করেছে ভারত । জাহাজ সংস্থাটি জানিয়েছে, নেটওয়ার্ক সমস্যায় বাকি নাবিকদের ফিরিয়ে আনতে সমস্যা হচ্ছে । জানা গিয়েছে, তেল ট্যাঙ্কারটি লক্ষ্য করেই হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী ।
Iran announces closure of Strait of Hormuz after US attacks https://t.co/U3qotkyjqx https://t.co/U3qotkyjqx
— Reuters (@Reuters) June 11, 2026
Susmita Dev News | রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব
