July 21, 2026
5c706b9ddd40141f938176e339b525c617802166293641416_original.jpg
Spread the love


Pension News Update : এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে কর্মীদের পেনশন (Pension Hike) ! দীর্ঘদিনের আশা পূর্ণ হবে এবার ? সোমবার যা নিয়ে সংসদে মুখ খুলল সরকার। তবে কি ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ?

কারা তুলেছে এই দাবি
EPS-95 ন্যাশনাল অ্য়াজিটেশন কমিটি দীর্ঘদিন ধরে কর্মীদের ন্যূনতম পেনশন ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০০ করার দাবি তুলেছে। পাশাপাশি মহার্ঘ ভাতাও বৃদ্ধির কথা বলেছে কমিটি। সম্প্রতি এই নিয়ে প্রশ্ন ওঠে সংসদে। লোকসভায় এই প্রশ্নের লিখিত জবাব দেন শ্রম ও কংর্মসংস্থান মন্ত্রকের প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে। তিনি বলেন, ইতিমধ্যেই ন্যূনতম পেনশন বৃদ্ধির বিষয়ে অনেক দাবি উঠেছে। তবে সরকার এখনও এই পেনশন বৃদ্ধির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। বর্তমানে ‘এমপ্লয়িজ পেনশন স্কিম EPS ১৯৯৫’ অনুসারে ১০০০ টাকা ন্যূনতম পেনশন পান কর্মীরা। 

সরকার কবে ন্যূনতম পেনশন বৃদ্ধি করবে ?
এই বিষয় নিয়েও মুখ খোলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, কর্মীদের সামাজিক সুরক্ষা নিয়ে সরকার সবসময় ইতিবাচক চিন্তা করে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড সদস্যদের আর্থিক সুরক্ষা শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে কবে ন্যূনতম পেনশন বৃদ্ধি পেতে পারে সেই নিয়ে কোনও আশ্বাসবাণী শোনাননি মন্ত্রী।  

বিনিয়োগকারীদের সরকার থেকে কী প্রত্যাশা ছিল ?
দীর্ঘদিন ধরেই ভারতের শেয়ার বাজারে Long Term Capital Gain Tax বা দীর্ঘমেয়াদি মূলধনী লাভের কর কমানোর কথা বলে আসছিলেন বিনিয়োগকারীরা। খুচরো বিনিয়োগকারীরা ছাড়াও  সরকারের কাছে এই দাবি জানিয়েছিল বড় ফান্ডহাউজগুলিও। যা নিয়ে সোমবার সংসদে মুখ খুলেছে সরকার।

কী বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর তরফে 
এদিন সংসদে দীর্ঘমেয়াদি মূলধনী লাভের কর সংক্রান্ত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঞ্কজ চৌধুরী বলেন, শেয়ার বাজারে তালিকাভুক্ত ইক্যুইটির ওপর যে Long Term Capital Gain Tax নেওয়া হয়, তা তুলে নেওয়ার কোনও প্রস্তাব বা ভাবনা সরকারের নেই। খুচরো বা ডমেস্টিক ইনভেস্টারদের ক্ষেত্রে আগের দীর্ঘমেয়াদি মূলধনী লাভ করই প্রযোজ্য থাকবে। অনেকদিন ধরেই বাজারে বিনিয়োগকারীদের স্বস্তি দিতে এই দাবি তোলা হচ্ছিল বিভিন্ন মহল থেকে। যদিও এদিন মন্ত্রীর কথায় স্পষ্ট হয়ে গেল সবকিছু।

বর্তমানে কত চলছে LTCG Tax ?
আপনি যদি শেয়ার বাজারে স্টক অথবা ইক্যুইটি কেন্দ্রিক মিউচুয়াল ফান্ডে এক বছর ধরে বিনিয়োগ করে থাকেন, তবে দীর্ঘমেয়াদি মূলধনী লাভ কর আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আপনার শেয়ার বাজারে বিনিয়োগ থেকে আয় যদি ১.২৫ লাখ অতিক্রম করে তবেই এই ট্য়াক্সের আওতায় পড়বেন আপনি। সেই ক্ষেত্রে আপনাকে আয়ের ওপর ১২.৫ শতাংশ সুদ দিতে হবে। মনে রাখবেন, আয় যদি ১.২৫ লাখ টাকার মধ্য়ে হয় তাহলে কোনও LTCG Tax দিতে হবে না আপনাকে।

আরও পড়ুন : শেয়ার বাজারে বিনিয়োগ করলে আপনার জন্য ‘খারাপ খবর’ ! সংসদে সরকার বলল এই কথা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks