মুল্লানপুর: প্রথম ইনিংসে নবাগত মানব সুথার তো দ্বিতীয় ইনিংসে কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর। মুল্লানপুরের স্পিনিং ট্র্যাকে ভারতের স্পিন আক্রমণের সামনে একেবারে নাকানিচোবানি খেলেন আফগান ব্যাটাররা। ফলো অনের পর দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমেও ১১২ রানেই অল আউট হয়ে গেল আফগানিস্তান। ইনিংস ও ৩০০ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় ক্রিকেট দল। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিলেন মানব সুথার। নিশ্চিতভাবেই ম্য়াচের সেরাও তিনিই।
