লন্ডন: আজ থেকে ইংল্যান্ডের (India vs England) মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এই সিরিজটি খেলতে নামবে ভারত। ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার আগে আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে ২ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া। কিন্তু দুটো ম্য়াচেই হারতে হয়েছিল তাঁদের। লজ্জার সিরিজ হারের পর এবার সামনে শক্তিশালী ইংল্যান্ড। ভারত কি পারবে ঘুরে দাঁড়িয়ে এই সিরিজে জয় ছিনিয়ে আনতে?
ইতিহাস বলছে ২০১৫ সালের পর থেকে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কখনও হারেনি ভারত। মোট ৫টি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে এই সময়ের মধ্য়ে ভারতীয় দল ইংল্য়ান্ডের বিরুদ্ধে। একটিতেও হারেনি তারা। ২০১৭ সালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। ২০১৮ সালে ইংল্যান্ডের মাটিতে গিয়ে ফের একবার ২-১ ব্যবধানে সিরিজ জেতে ভারত। সেই সিরিজে ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি। ২০২১ সালে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত ইংল্য়ান্ডের বিরুদ্ধে। সেখানে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। ২০২২ সালে ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে খেলতে গিয়ে ভারতীয় ক্রিকেট দল ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল। সেটিতে রোহিত শর্মা ক্যাপ্টেন ছিলেন। একমাত্র বিরাট ও রোহিতই দুজন ভারত অধিনায়ক, যাঁরা ইংল্য়ান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে জিতেছিলেন। আর শেষ সিরিজটি খেলা হয়েছিল ২০২৫ সালে ভারতের মাটিতেই। সেই সিরিজে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়।
এদিকে, আসন্ন ইংল্যান্ড সিরিজটি ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের জন্য অগ্নিপরীক্ষা হতে চলেছে। আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে হওয়া টি-টোয়েন্টি সিরিজের দুটো ম্য়াচই হয়েছিল বেলফাস্টে। সেই দুটো টি-টোয়েন্টির প্রথম ম্য়াচটিতে ৩৪ রানে ও পরের ম্য়াচটি ১ রানে হেরে যেতে হয়েছিল ভারতীয় দলকে। প্রথমবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হারতে হয়েছে ভারতকে। তিন মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের এমন পারফরম্যান্স দেখার পর সত্যিই প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এমনকী ব্য়াট হাতেও শ্রেয়স রান পাননি, তাই তাঁর দিকেও আঙুল উঠছে। চার নম্বরে ব্যাট করতে নেমে ভারত অধিনায়ক দুটো ম্য়াচে মাত্র একটি বাউন্ডারি মারতে সক্ষম হন। প্রথম ম্যাচে মাত্র ৩ রান ও দ্বিতীয় ম্যাচে ১০ রান করেন। এই পরিস্থিতিতে ১ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত হতে চলা পাঁচটি টি-টোয়েন্টি শ্রেয়সের জন্যও অগ্নিপরীক্ষা হতে চলেছে। তাই নির্বাচকরা যদি দেখেন শ্রেয়স নিজে ব্যাটার হিসেবে ও ক্যাপ্টেন হিসেবে ব্যর্থ, তাহলে কিন্তু তাঁরা কুড়ির ফর্ম্য়াটে অধিনায়কের পদ থেকে শ্রেয়সকে সরিয়েও দিতে পারেন।
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?
