June 30, 2026
1fd7e7b9624dd35c88abd1e6652f1e371782826853429394_original.jpg
Spread the love


New Financial Rule From 1 July : ১ জুলাই থেকে বদলে যাচ্ছে অনেকগুলি আর্থিক নিয়ম (Financial Changes)। ২০২৬ থেকে আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার সময়সীমা থেকে শুরু করে পাসপোর্টের ফি বৃদ্ধি (Passport Fee Hike) রয়েছে এই তলিকায়। এ ছাড়াও স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের (SBI Credit Card) নিয়মে এসেছে পরিবর্তন। এর সরাসরি প্রভাব পড়তে চলেছে আপনার পকেটে। জেনে নিন, ঠিক কত খরচ বাড়তে চলেছে আপনার।

এই ৫টি মূল আর্থিক নিয়মে বদল হচ্ছে, নীচে রইল সব রুল 

১ আইটিআর (ITR) ফাইলিং, জরিমানা হতে পারে
একটা বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে, আর্থিক বছর ২০২৫-২৬ (কর নির্ধারণ বছর ২০২৬-২৭)-এর জন্য যে সমস্ত করদাতারা ITR-1 বা ITR-2 ফর্ম ব্যবহার করে আয়কর রিটার্ন ফাইল করেন, তাদের জন্য ৩১ জুলাই, ২০২৬ তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়সীমা পেরিয়ে গেলে জরিমানা (Penalty) গুনতে হতে পারে। পাশাপাশি, নির্দিষ্ট কর কাঠামো (Tax Regime) বেছে নেওয়ার সুযোগ হাতছাড়া হতে পারে এবং করদাতারা তাদের আর্থিক ক্ষতি পরবর্তী বছরগুলোতে সমন্বয় (Carry Forward) করার সুবিধাও হারাতে পারেন।

২ বাড়তে চলেছে পাসপোর্টের খরচ 
কদিনে আগেই ঘোষণা করা হয়েছে, ১ জুলাই থেকে পাসপোর্ট তৈরিতে আরও খরচ বাড়বে। বিদেশ মন্ত্রকের (MEA) তরফে জানানো হয়েছে, জুলাই থেকেই সাধারণ ও তত্কাল (Tatkaal) উভয় ক্যাটাগরিতেই পাসপোর্টের পরিষেবা শুল্ক বাড়ানো হয়েছে।

৩৬ পাতার পাসপোর্ট: সাধারণ আবেদনের ফি বাড়িয়ে করা হয়েছে ২,৫০০ টাকা। অন্যদিকে, তত্কাল ফি ৩,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা করা হয়েছে।

৬০ পাতার পাসপোর্ট: সাধারণ আবেদনের ফি ২,০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৩,৫০০ টাকা ও তত্কাল ফি ৪,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৬,০০০ টাকা।

৩ এবার থেকে আধারে ইমেল আইডি আপডেট ফ্রি
১ জুলাই থেকে আধার কার্ড গ্রাহকদের জন্য এসেছে সুখবর। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে, ১ জুলাই, ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত আধার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস আপডেটের জন্য যে ৭৫ টাকা ফি লাগত, তা আর দিতে হবে না। ফলে এই নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকরা বিনামূল্যে ইমেল আইডি আপডেট করতে পারবেন।

৪ ব্যাঙ্কগুলিকে কড়া বার্তা স্টেট ব্যাঙ্কের
সম্প্রতি ব্যাঙ্কগুলিকে কড়া বার্তা দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, কোনওভাবেই য়েন ভুলাল বুঝিয়ে গ্রাহকদের কোনও আর্থিক পরিষেবা না গছানো হয়। বহুদিন ধরেই ব্যাঙ্কগুলির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসছিল। যে কারণে এবার গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত করতে অন্যায্য উপায়ে আর্থিক প্রোডাক্ট বিক্রি (Mis-selling) বন্ধ করার কথা বলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

১ জুলাই থেকে এই বিষয়ে একটি নতুন ফ্রেমওয়ার্ক আনছে ব্যাঙ্ক। এবার থেকে কোনও ব্যাঙ্ক যদি গ্রাহককে ভুল বুঝিয়ে কোনও ফিনান্সিয়াল প্রোডাক্ট বিক্রি করে, তবে তিনি পুরো টাকা ফেরত পাবেন। এছাড়া এর কারণে কোনও আর্থিক ক্ষতি হলে ব্যাঙ্ক থেকে ক্ষতিপূরণও পাওয়া যাবে।

৫ এসবিআই (SBI) ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্টে বদল
এসবিআই কার্ড (SBI Card) নির্দিষ্ট কিছু ‘PhonePe SBI Credit Card’-এর রিওয়ার্ড পয়েন্ট প্রোগ্রামে পরিবর্তন এনেছে। এই নতুন নিয়মটি PhonePe SBI Credit Card PURPLE এবং PhonePe SBI Credit Card SELECT BLACK-এর ক্ষেত্রে ১ জুলাই, ২০২৬ থেকে প্রযোজ্য হবে। নতুন নিয়মে রিওয়ার্ড পয়েন্ট উপার্জনের সীমায় বদল আনা হয়েছে এবং বেশ কিছু ক্যাটাগরির লেনদেনকে রিওয়ার্ড পয়েন্টের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : FD: মাসে ২৫,০০০ টাকা ৫ বছর জমালে কোথায় বেশি পাবেন ? SBI, PNB না পোস্ট অফিসে ?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks