বেলফাস্ট: প্রায় সাড়ে চার মাসেরও বেশি সময় আগের ঘটনা। ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার সময় হাঁটুতে চোট পান হর্ষিত রানা। টি-২০ বিশ্বকাপ থেকেই ছিটকে যান। তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। আইপিএলেও তাঁকে পায়নি শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
চার মাস পরে মাঠে ফিরেই আগুন ঝরালেন ডানহাতি ফাস্টবোলার হর্ষিত। বেলফাস্টে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৪ ওভারে মাত্র ২৪ রান খরচ করে নিলেন ৩ উইকেট। যা দেখে স্বস্তি পাবেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ২টি করে উইকেট অর্শদীপ সিংহ ও অক্ষর পটেলের।
যদিও বেলফাস্টে প্রথম টি-২০ ম্য়াচে ভারতের বিরুদ্ধে বড় রানই তুলল আয়ার্ল্যান্ড। টস জিতে আয়ার্ল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। নির্ধারিত ২০ ওভারে আইরিশরা তুললেন ১৮২/৯। আইরিস অধিনায়ক লরকান টাকার ৩৬ বলে ৫০ ও গ্যারেথ ডেলানি ৩২ বলে ৪৯ রান করলেন।
শ্রেয়স একটি রেকর্ড গড়লেন শুক্রবার। টি-২০ ক্রিকেটে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলার ৯৩৬ দিন পরে ফের টিম ইন্ডিয়ার জার্সিতে এই ফর্ম্যাটে খেললেন শ্রেয়স। এবং ফিরলেন অধিনায়ক হিসাবে। ২০২৩ সালের পর ফের কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দেখা গেল শ্রেয়সকে। সর্বকালীন একটি বিরল রেকর্ডও গড়লেন শ্রেয়স। ক্রিকেটার হিসাবে শেষ টি-২০ ম্যাচ খেলার পর অধিনায়ক হিসাবে ফেরার মাঝে মোট ৬৩ ম্যাচে খেলেননি শ্রেয়স। এর আগে নিউজ়িল্যান্ডের টম ল্যাথাম দুটি টি-২০ ম্যাচের মাঝে ৪৭টি ম্যাচ খেলেননি। সেটাই ছিল নজির। তাঁকে পেরিয়ে গেলেন শ্রেয়স।
Innings Break!
3️⃣ wickets for Harshit Rana 🔥
2️⃣ wickets each for Arshdeep Singh and Axar Patel 🔝Over to our batters to chase down 1️⃣8️⃣3️⃣ 🎯
Updates ▶️ https://t.co/gdoXw2dAKR#TeamIndia | #IREvIND pic.twitter.com/TPyCKD70FF
— BCCI (@BCCI) June 26, 2026
তবে প্রশ্ন উঠল, কেন দুরন্ত ছন্দে থাকা বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) খেলানো হল না। আইপিল হোক কিংবা অনূর্ধ্ব ১৯ ভারত, ইন্ডিয়া এ, সব দলের হয়েই অবিশ্বাস্য ব্যাটিং করছে বিহারের বিস্ময় কিশোর। অনেকেই ভেবেছিলেন, শুক্রবার আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ভারতের জার্সিতে টি-২০ ক্রিকেটে অভিষেক হবে তার। কিন্তু বৈভবকে খেলাল না ভারত। যা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন, ছন্দে থাকা ক্রিকেটারকে খেলানো জরুরি ছিল। তাতে মনোবল বাড়ত বৈভবের।
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?
