July 3, 2026
cfb5ecd38dfe9a4b483d1bbcb69f922b1783063512448170_original.jpg
Spread the love


ভয়ঙ্কর । ভাবলেই আতঙ্কে গা শিউরে উঠবে। টানা আট দিন ধরে ধ্বংসাবশেষের নীচে। চলল উদ্ধারকাজ। প্রায় ১০০ ঘণ্টা ধরে। অবশেষে দেখা গেল সেই বিস্ময়কর ঘটনা। ধ্বংসস্তূপ থেকে জীবন্ত উদ্ধার করা হল হারনান অ্য়ালবার্টো গিল ফ্লোরেসকে। 

সম্প্রতি ঘটে যাওয়া জোড়া ভূমিকম্পে ভয়ঙ্কর পরিস্থিতি ভেনেজুয়েলায়। বহু মানুষের প্রাণহানি হয়েছে। তেমনই ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধার করা হয়েছে বহু মানুষকে। কিন্তু, বছর ৪৩-এর হারনানের উদ্ধার কার্যত মিব়্যাকল ঘটনাই।

একটি শপিং সেন্টারের নিরাপত্তারক্ষী তিনি। ভূমিকম্পের জেরে ভেঙে পড়া ওই শপিং সেন্টারের বেসমেন্টে চাপা পড়ে যায় হারনান। প্রায় ১৪০ টন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে যান। ভূমিকম্প বিধ্বস্ত বিভিন্ন জায়গার মতো এখানেও উদ্ধার অভিযানে নামে উদ্ধারকারী দল। দিনের পর দিন চলে অভিযান। শেষমেশ সেই ধ্বংসাবশেষ সরিয়ে বৃহস্পতিবার উদ্ধার করা হয় নিরাপত্তারক্ষী হারনানকে। এদিকে ভেনেজুয়েলায় ইতিমধ্যেই ভূমিকম্পে মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে ২ হাজার ৫৯৫-এ। এখনও হাজার হাজার মানুষের খোঁজ মিলছে না। তাঁদের কী পরিণতি হয়েছে তা সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হবে।

তীব্র ভূমিকম্পে মর্মান্তিক পরিণতির একাধিক ঘটনা সামনে আসছে ভেনেজুয়েলায়। তারমধ্যে রয়েছে ভেনেজুয়েলার নামী ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী আন্দ্রের মৃত্যুর ঘটনা। ভেঙে পড়া বিল্ডিং থেকে নিজেদের এক বছরের কন্যাকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনি। দিনকয়েক আগে যে ঘটনার কথা শুনে বাকরুদ্ধ হয়ে পড়ে ফুটবল জগৎ। শোকপ্রকাশ করেন বেলোর পরিচিতজনরা। রিপোর্ট অনুযায়ী, বুধবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। লা গুয়াইরায় তাঁদের রেসিডেন্সিয়াল বিল্ডিং ধসে পড়লে আন্দ্রেয়া ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েন। ব্যাপক তল্লাশি অভিযানের পর উদ্ধারকারী দল তাঁর মরদেহ উদ্ধার করে। এই বিপর্যয়ে তাঁদের মেয়ে আলানা বেঁচে যায় এবং তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, বিল্ডিং ধসে পড়ার সময় সন্তানকে রক্ষা করতে গিয়ে আন্দ্রেয়া নিজের জীবন উৎসর্গ করেছেন।

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তার মাধ্যমে বেলো তাঁর শোক প্রকাশ করেন। হৃদয়বিদারক এক পোস্টে তাঁর প্রশ্ন ছিল, কীভাবে তিনি তাঁর ছোট্ট মেয়েকে বোঝাবেন যে তার জীবন বাঁচাতে গিয়েই তার মা নিজের জীবন উৎসর্গ করেছেন। জীবনের সবথেকে যন্ত্রণাদায়ক সময়ের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন বলেও জানান। বন্ধু, ভক্ত ও সহ-ক্রীড়াবিদদের কাছ থেকে ব্যাপক সমর্থন পাওয়া সত্ত্বেও শূন্যতা ও চরম বিপর্যয়ের অনুভূতির কথা তুলে ধরেন বেলো। 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks