May 26, 2026
7424ddab451a21ef9c725c63cc3a20c2176450841470850_original.jpg
Spread the love



কলকাতা: তিনি কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রাণভোমরা। তবে নিলামের আগে কেকেআর তাঁকে রিটেন না করায় অনেকেই অবাক হয়েছিলেন। রবিবার সেই আন্দ্রে রাসেল কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন। জানিয়ে দিলেন, তিনি আইপিএল থেকে অবসর নিচ্ছেন। যা জেনে আবেগপ্রবণ স্বয়ং শাহরুখ খান (Shah Rukh Khan)। সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখলেন প্রিয় ক্রিকেটারের উদ্দেশে।

শাহরুখ খানের ভীষণ প্রিয় পাত্র দ্রে রাস। রাসেলের অবসর ঘোষণা করার দিন সোশ্যাল মিডিয়ায় শাহরুখ লিখলেন, ‘আন্দ্রে, অসাধারণ সব স্মৃতি রেখে যাওয়ার জন্য ধন্যবাদ। আমাদের তূণের উজ্জ্বল নাইট। কলকাতা নাইট রাইডার্সে তোমার অবদান তো বই লেখার বিষয়।’

ক্যারিবিয়ান মহাতারকাকে পরের মরশুমে যদিও কেকেআর শিবিরেই দেখা যাবে। কীভাবে? দলের পাওয়ার কোচ হিসাবে যোগ দিচ্ছেন রাসেল। ২০২৬ সালের আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে ক্যারিবিয়ান সুপারস্টারকে। শাহরুখ লিখেছেন, ‘এবার ক্রীড়াবিদ হিসাবে নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছো। পাওয়ার কোচ হিসাবে। তোমার জ্ঞান, শক্তি আমাদের বেগুনি সোনালি শিবিরের ছেলেদের সঙ্গে ভাগ করে নেবে।’

কেকেআর ছেড়ে দেওয়ার পরই জল্পনা শুরু হয়েছিল, পরের নিলামে কোন দল রাসেলকে পেতে ঝাঁপাবে তা নিয়ে। তবে কেন তাঁকে কেকেআর ছেড়ে দিয়েছিল, সেটা পরিষ্কার হয়ে গেল রবিবার। আইপিএল থেকে অবসর নিলেন রাসেল। তিনি কেকেআরে যোগ দিচ্ছেন নতুন ভূমিকায়। পাওয়ার কোচ হিসাবে। শাহরুখ লিখেছেন, ‘আর আমার প্রিয় মানুষ, অন্য কোনও দলের জার্সি তোমার গায়ে অদ্ভুত দেখাত। তোমার প্রতি ভালবাসা রইল। গোটা দলের পক্ষ থেকে, আর সেই সমস্ত মানুষের পক্ষ থেকে যারা খেলাটাকে ভালবাসে।’

রাসেল নিজে বলেছেন, ‘আমি আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি কেকেআরের সঙ্গে, কেকেআরের অন্য সমস্ত লিগের দলের সঙ্গে যুক্ত থাকব। কেকেআরের জার্সি পরে ম্যাচ জেতানো, ছক্কা মারা, ম্যাচের সেরার পুরস্কার পাওয়া, দারুণ সব অভিজ্ঞতা হয়েছে আমার। তবে আমি ঠিক করেছি, হারিয়ে যাব না। অন্য ভূমিকায় খেলাটাকে কিছু ফিরিয়ে দিতে চাই। সব সময় বিশ্বাস করেছি এমন সময়ে অবসর নেব যখন ভক্তরা বলবে, কেন? তোমার মধ্যে এখনও খেলা রয়েছে। শাহরুখ খান ও বেঙ্কি মাইসোরের সঙ্গে আলোটনা করেই সিদ্ধান্ত নিয়েছি। কেকেআর পরিবারে অন্য ভূমিকায় থাকছি।’ 

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks