April 21, 2026
943535b58313a4f8dc6813cf5333ab23177627714710550_original.jpg
Spread the love


মুম্বই: আইপিএলের (IPL 2026) মাঝেই বড় দুশ্চিন্তার খবর ভারতীয় ক্রিকেট (Indian Cricket) মহলে। গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ভারতের ক্রিকেটার। উদ্বেগের প্রহর গুনছেন ক্রিকেটপ্রেমীরা।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় বিনোদ কাম্বলি (Vinod Kambli) গুরুতর অসুস্থ, খবর সূত্রের। কাম্বলির জন্য তাঁর বন্ধু সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) সহ অনেক প্রাক্তন খেলোয়াড় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কাম্বলি ভালভাবে হাঁটতে পারলেও তাঁর স্মৃতিশক্তি খুবই দুর্বল হয়ে গিয়েছে। তিনি খুব কমই জিনিস মনে রাখতে পারেন। 

দুর্বল স্মৃতিশক্তির কারণে কাম্বলি ভুলে যান যে, তাঁর ধূমপান করা উচিত নয়, যে কারণে যে কোনও মুহূর্তে তাঁর ব্রেনস্ট্রোক হতে পারে, আশঙ্কার কথা জানিয়েছেন কাম্বলিরই এক বন্ধু। জানিয়েছেন, কাম্বলির ব্রেনস্ট্রোকের ঝুঁকি বাড়ছে। কিছুদিন আগে প্রাক্তন ভারতীয় খেলোয়াড় ইউরিনারি ইনফেকশন থেকে সেরে উঠেছিলেন, যার জন্য তাঁর থানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করা হয়েছিল। 

আর্থিক সাহায্যের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে

কাম্বলির বন্ধু মার্কাস কুটো একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, কীভাবে তাঁকে আর্থিক সহায়তার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। মার্কাস কুটো বলেন, “আমি কাম্বলির বন্ধুদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, যেখানে বেশিরভাগ ক্রিকেটার রয়েছে। নাম প্রকাশ না করে তাঁরা অনেক আর্থিক সাহায্য করেছেন। ওর স্মৃতিশক্তি খুবই দুর্বল হয়ে গিয়েছে, গত ৬ মাসেও পরিস্থিতি পাল্টায়নি। ওর বেশি কিছু মনে থাকে না, যখন ওর কিছু মনে পড়ে, তখন সেই মতো কাজ করে।”

মার্কাস কুটো আরও বলেন, “বিনোদের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে, যা এখন সরানো সম্ভব নয়, কারণ ও শুরুতে চিকিৎসায় মনোযোগ দেয়নি। ডাক্তাররা জানিয়েছেন যে, ওর মস্তিষ্কে স্ট্রোক হতে পারে। নিজের দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে ও সবরকম চেষ্টা করছে, লড়াই চালাচ্ছে।”

কাম্বলির বন্ধু আরও বলেন, “ডাক্তার (ফেসম নিউরোসার্জন আদিল ছাঘলা, যিনি নিজেও একজন প্রাক্তন ক্রিকেটার) বলেছেন যে পরবর্তী পর্যায়ে মস্তিষ্কে স্ট্রোক হতে পারে। বিনোদ মদ্যপান ছেড়ে দিয়েছে, তবে মাঝে মাঝে অসুস্থ হলে পথচারীদের কাছে সিগারেট চেয়ে ধূমপান করে। ও অটো চালকদের কাছ থেকেও সিগারেট চায় এবং তাঁরা সানন্দে দেন। লোকেরা মনে করে যে, তারা বিনোদ কাম্বলিকে সাহায্য করছে। তবে তাঁরা জানেন না যে, এতে বিনোদের কী ক্ষতি হচ্ছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks