April 20, 2026
774d88810228692406466ac0ba698bc01776679289488206_original.jpg
Spread the love


মুম্বই: আইপিএলের মঞ্চে কালাজাদু চলছে? হ্যাঁ, এমন চাঞ্চল্যকর অভিযোগই তুলেছেন টুর্নামেন্টের প্রাণপ্রতিষ্ঠাতা ললিদ মোদি। কিছুদিন আগেই একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল সোশ্য়াল মিডিয়ায়। ম্য়াচটি ছিল সানরাইজার্স বনাম চেন্নাই সুপার কিংসের। সেই ম্য়াচে দেখা যায় স্টেডিয়ামে এক সানরাইজার্স সমর্থক একটি লেবু হাতে নিয়ে তুকতাক করলেন, এরপরের বলটিতেই চেন্নাইয়ের একটি উইকেট পড়ে যায়। 

পরে জানা যায় যে সিএসকের নামে একটু ভুয়ো চিঠি সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছিল, যেখানে সানরাইজার্সের বিরুদ্ধে এই নিয়ে অভিযোগ জানানো হয় যে তাঁদের সমর্থকরা কালাজাদু করছেন। এই পুরো বিষয়টিকে মিথ্যে বলে জানিয়েছেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্য়ান। তবে একই সঙ্গে ললিত মোদি এমনটাও জানিয়েছেন যে এক ফ্র্যাঞ্চাইজি মালিক কালাজাদু করতেন টুর্নামেন্টে।

তাঁর সোশ্য়াল মিডিয়া পোস্টে ললিত মোদি লিখেছেন, ”সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ভিডিও ক্লিপ ও তা নিয়ে যে চিঠি ছড়িয়েছে, তা ভুয়ো বলেই মনে হচ্ছে। তবে এক দলের মালিক এই ধরনের কাজে জড়িয়েছিলেন, আমার মনে আছে, আমি একবার পোস্ট করেছিলাম যে এক দলের মালিক প্রতিপক্ষ দলের বিরুদ্ধে এমনটাই করেছিলেন, ঠিক এইভাবে প্রতিপক্ষ দলের ড্রেসিংরুমে গিয়ে। আমি ২০১১ মরসুমে এই ঘটনা ঘটার সময় ও যখন আমি নির্দিষ্ট প্রমাণ সহ একটি সতর্কবার্তা পেয়েছিলাম, তখনই প্রতিপক্ষ দলের মালিকদের সতর্ক করেছিলাম। আমি এই ধরনের সব কার্যকলাপ ও কারা এগুলো করেছিলেন, তা আমার টিমের সিদ্ধান্ত অনুযায়ী সিনেমা বা টিভি সিরিজে প্রকাশ করব পরবর্তীতে।” 

কালাজাদু নিয়ে গুরুতর অভিযোগ তুললেও কোন ফ্র্যাঞ্চাইজি মালিক এমনটা করতেন, তা নিয়ে স্পষ্টভাবে কিছুই জানাননি ললিত মোদি। কিছুদিন আগে যুবরাজ সিংহকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন তিনি। ললিত মোদি বলেছেন, ‘২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের সময় আমি ভারতীয় দলের ড্রেসিংরুমে গিয়ে ছেলেদের বলেছিলাম, যদি কেউ ছয় ছক্কা মারতে পারে বা এক ম্যাচে ৬ উইকেট নিতে পারে, তাহলে তাকে পোর্শে গাড়ি উপহার দেব। যুবরাজ ইংল্যান্ডের বিরুদ্ধে ছয় ছক্কা মারার সময় আমি মাঠের ধারেই ছিলাম। মজার ব্যাপার হল, ও ছয় ছক্কা মারার পরই এসে আমাকে বলে, আমার পোর্শে কোথায়? পরে যুবরাজ বিএমডব্লিউ চায়। কারণ, সেই সময় পোর্শে বিদেশ থেকে আনাতে গেলে কয়েক মাস সময় লেগে যেত। আমি ওর থেকে ওর সেই ব্যাটটা চেয়েছিলাম আর ও হাসিমুখে সেটা মেনে নিয়েছিল। ও বোকার মতো পোর্শের পরিবর্তে বিএমডব্লিউ চেয়ে নেয়। ওই ব্যাটটার এখনকার বাজারদর? ৫০টি পোর্শে কেনা যাবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks