July 22, 2026
3b0b321a80424d14972ade1123294fb11784748294074206_original.jpg
Spread the love


হারারে: আজ থেকে শুরু হতে চলেছে ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ (India Vs Zimbabwe T20 Series)। সিকান্দার রাজার দলের বিরুদ্ধে তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সে দেশে উড়ে গিয়েছে ভারতীয় দল। যার শুরুটা হতে চলেছে আজ থেকে। আয়ারল্য়ান্ড ও ইংল্য়ান্ড সিরিজ হারের পর শ্রেয়স আইয়ারের দলের কাছে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। জয়ের সরণিত ফিরতে মরিয়া ভারতীয় দল। মাঠের লড়াইয়ের আগে দেখে নেওয়া যাক কখন, কোথায় খেলতে নামবে দুটো দল। কীভাবে ক্রিকেটপ্রেমীরা এই সিরিজটি দেখতে পারবেন?

আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচে কোন দুটো দল মুখোমুখি হবে?

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচে ভারত ও জিম্বাবোয়ে মুখোমুখি হবে।

কোন মাঠে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে?

ভারত ও জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচটি আয়োজিত হবে জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাবে।

কখন শুরু হবে ভারত বনাম জিম্বাবোয়ের লড়াই?

২৩ জুলাই, বৃহস্পতিবার এই ম্য়াচটি শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪.৩০ থেকে। টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ বিকেল ৪টেয়।

কোথায় দেখবেন ভারত বনাম জিম্বাবোয়ের ম্যাচ?

ভারত বনাম জিম্বাবোয়ের টি-টোয়েন্টি সিরিজটি দেখা যাবে ডিডি স্পোর্ট, Unite8 স্পোর্টস চ্যানেলে।

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। ফ্যানকোডে দেখা যাবে ভারত-জিম্বাবোয়ে সিরিজ।

যে ভারতীয় দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবোয়ে উড়ে গিয়েছে,  সেই স্কোয়াডটি একেবারে আনকোড়া বলাই যায়। এবারের জিম্বাবােয়ে সফর অনেকের কাছেই নতুন। তাই সেখানকার পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াটাই একটা চ্যালেঞ্জ। ইংল্যান্ডে ওয়ান ডে সিরিজ শেষ করেই দ্রুত জিম্বাবোয়েতে এসে পৌঁছানো ও মাত্র একদিনের অনুশীলনে মাঠে নামাটা বেশ কঠিন চ্যালেঞ্জ বলে জানান শ্রেয়স। একই সঙ্গে জিম্বাবোয়ে দলকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না ভারতীয় অধিনায়ক। সিকান্দার রাজাদের প্রশংসা করে শ্রেয়স বলেন, ‘ওঁদের একটি চমৎকার ও শক্তিশালী লাইন আপ রয়েছে। কয়েকজন খেলোয়াড়ের তো আইপিএলে খেলার অভিজ্ঞতাও আছে। তাই জিম্বাবোয়ের বিরুদ্ধে এই সিরিজটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে ও আমাদের লক্ষ্য এই সিরিজটি জেতা।’

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks