কলকাতা: আতঙ্ক বাড়ছে। নিপা ভাইরাসে (Nipah Virus) আক্রান্ত সন্দেহে আরও ২ অসুস্থকে আনা হল বেলেঘাট ID হাসপাতালে। বারাসাতে নিপায় আক্রান্তদের সঙ্গে সংস্পর্শে আসার কারণে অসুস্থ হয়েছেন ওই দুজন, মত চিকিৎসকদের।
উৎকণ্ঠার মধ্যে স্বস্তি বলতে, আক্রান্তদের নিবিড় সংস্পর্শে থাকা আরও ৫ স্বাস্থ্য কর্মীর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। সব মিলিয়ে ৪৫ জনের নমুনা এইমস কল্যাণীতে পাঠিয়েছেন নদিয়ার CMOH ।
নিপায় আক্রান্ত ২ নার্সের আবস্থা এখনও সঙ্কটজনক। একজন নার্স আছেন গভীর কোমায়, অন্যজন আছেন ভেন্টিলেশনে। নদিয়ার কালীগঞ্জে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আক্রান্ত বলে সন্দেহ চিকিৎসকদের। এলাকার পরিস্থিতি সরেজমিনে দেখতে নদিয়ার কালীগঞ্জে আজ যাচ্ছে স্বাস্থ্য দফতরের টিম। ওই সংক্রমিত নার্স থেকে দ্বিতীয় নার্স আক্রান্ত বলে সন্দেহ চিকিৎসকদের । প্রথমে সংক্রমিত নার্সের সঙ্গে ২ দিন বারাসাত হাসপাতালে নাইট ডিউটি করে আক্রান্ত দ্বিতীয় জন, সন্দেহ চিকিৎসকদের।
আশঙ্কার কথা হল, নিপা ভাইরাসের কোনও প্রতিষেধক বেরোয়নি। চিকিৎসক জয়দেব রায় বলছেন, ‘এর কোনও চিকিৎসা নেই। কিছু ওষুধ পরীক্ষামূলকভাবে ব্য়বহার করা হয়েছে। কিন্তু কোনওটাই কাজ করে না ঠিকমতো। সিম্পটোম্যাটিক ট্রিটমেন্টই এর চিকিৎসা। রোগীকে আইসিইউ কেয়ার দিতে হবে। নিপা ভাইরাসের উপসর্গ অন্যান্য ভাইরাসের মতো শুরু হলেও এটা অনেক বেশি দ্রুত গতিতে ছড়ায়। খুব দ্রুত গতিতে মস্তিষ্কের ক্ষতি করে। রোগী অচৈতন্য হয়ে যায়, খিঁচুনি হয়, হৃদরোগে আক্রান্ত হতে পারে। শ্বাসকষ্ট হতে পারে। এই ধরনের সমস্যা ও উপসর্গ দেখা দিলে তৎক্ষনাৎ চিকিৎসকের কাছে যেতে হবে এবং রোগীকে আইসিইউ কেয়ার দিতে হবে। কারণ এই রোগের মারণক্ষমতা অনেক বেশি।’
নিপা ভাইরাস কীভাবে ছড়ায়? মূলত বাদুরের লালারস থেকে। আবার চিকিৎসক জয়দেব রায় বলছেন, ‘সব সময় যে বাদুর থেকে মানুষের মধ্যে সংক্রমণ ছড়াবে তা নয়। আক্রান্ত মানুষ থেকে অন্য মানুষেও যেতে পারে সংক্রমণ।’
কীভাবে চিনবেন নিপা ভাইরাস?
সাধারণ জ্বর, বমিভাব দিয়ে শুরু হয় উপসর্গ । তবে ব্যক্তিবিশেষে তা বদলাতে পারে । চিকিৎসক জয়দেব রায় বলছেন, ‘নিপা ভাইরাসের উপসর্গ অন্যান্য ভাইরাসের মতো শুরু হলেও এটা অনেক বেশি দ্রুত গতিতে ছড়ায় । খুব দ্রুত গতিতে মস্তিষ্কের ক্ষতি করে । রোগী অচৈতন্য হয়ে যায়, খিঁচুনি হয়, হৃদরোগে আক্রান্ত হতে পারে । শ্বাসকষ্ট হতে পারে । এই ধরনের সমস্যা ও উপসর্গ দেখা দিলে তৎক্ষনাৎ চিকিৎসকের কাছে যেতে হবে এবং রোগীকে আইসিইউ কেয়ার দিতে হবে । কারণ এই রোগের মারণক্ষমতা অনেক বেশি ।’
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
