June 3, 2026
06240dd5fd82552b43a1b89dee88c086178045178474250_original.jpg
Spread the love


নিউ চণ্ডীগড়: মাঝে আর মাত্র দিন তিনেক সময়। ৬ জুন থেকে নিউ চণ্ডীগড়ে শুরু হচ্ছে ভারত বনাম আফগানিস্তান একমাত্র টেস্ট ম্যাচ। তার আগে মুল্লাপুরে পৌঁছে গেলেন ভারতীয় ক্রিকেটারেরা। কে এল রাহুলরা প্রস্তুতিতেও নেমে পড়লেন। তবে ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল এখনও দলের সঙ্গে যোগ দেননি। যা নিয়ে অবাক অনেকে।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, ৩ জুন, বুধবার গিল সহ বাকি ভারতীয় ক্রিকেটারেরা মুল্লাপুরে পৌঁছে যাবেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এখনও পর্যন্ত দলের সঙ্গে যোগ দেননি শুভমন গিল ছাড়াও সাই সুদর্শন, প্রসিদ্ধ কৃষ্ণ, দেবদত্ত পাড়িক্কল, ওয়াশিংটন সুন্দর ও  প্রসিদ্ধ কৃষ্ণ। এঁদের মধ্যে বেশিরভাগই গুজরাত টাইটান্সের ক্রিকেটার। বলা হচ্ছে, আইপিএল ফাইনাল খেলার পর ক্লান্তি কাটাতে একদিন বাড়তি ছুটি দেওয়া হয়েছে তাঁদের।

আফগানিস্তান ক্রিকেট দল অবশ্য ২৭ মে ভারতে পৌঁছে গিয়েছে। জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। রশিদ খান টেস্ট ম্যাচে খেলবেন না। তবে ওয়ান ডে সিরিজ খেলতে আসবেন ভারতে।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবিকে ভারতীয় শিবিরে ডাকা হয়েছে। জম্মু ও কাশ্মীরের জার্সিতে ঐতিহাসিক রঞ্জি ট্রফি জয়ী শিবিরের অন্যতম কারিগর ছিলেন নবি। তিনি ১২.৫৭ গড়ে ৬০টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন। তবু আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে, যেখানে যশপ্রীত বুমরার মতো প্রথম সারির তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে, সেখানে কেন নবি সুযোগ পেলেন না, তা নিয়ে প্রবল জল্পনা-কল্পনা শুরু হয়। তবে সেইসব জল্পনার মাঝেই এবার জাতীয় শিবিরে নবি।

আফগানিস্তানের বিরুদ্ধে আগামী ৬ জুন থেকে শুরু হওয়া এই ম্য়াচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবুও আফগানিস্তান এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে অন্য়তম শক্তিশালী দল। তাই সমীহ করতেই হবে মহম্মদ নবি, হসমতউল্লাহ শাহিদিদের। কবে ভারত-আফগানিস্তান টেস্ট শুরু হবে?

এই ম্য়াচটি খেলা হবে নিউ চণ্ডীগড়ের স্টেডিয়ামে। শনিবার সকাল ৯.৩০ থেকে ম্য়াচ শুরু হবে। তার ৩০ মিনিট আগে টস হবে। স্টার স্পোর্টসে ম্যাচটি দেখানো হবে। যদি টিভির সামনে বসে খেলা দেখার সুযোগ নাও থাকে, স্মার্টফোনে জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম আফগানিস্তান একমাত্র টেস্ট ম্যাচটি। 

আরও পড়ুন: আরসিবির নাগাড়ে দ্বিতীয় আইপিএল খেতাব জয়ের পরেই বৃন্দাবনের আশ্রমে ছুটলেন বিরাট ও অনুষ্কা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks