June 22, 2026
8fe38deb31c45c41daaa6cf579296b4b178214478779150_original.jpg
Spread the love


বেঙ্গালুরু: ভারত ও ইংল্যান্ডের মধ্যে ১৪ জুলাই থেকে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলা হবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) গত রবিবার (২১ জুন) এই সিরিজের জন্য ১৫ সদস্যের টিম ইন্ডিয়া ঘোষণা করেছে, যেখানে বিরাট কোহলিও অন্তর্ভুক্ত ছিলেন। তবে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোহলির উপস্থিতি ফিটনেসের উপর নির্ভর করবে। কিংগ কোহলি ফিটনেস টেস্টের জন্য বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছেন। 

কোহলির বেঙ্গালুরুতে পৌঁছনোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। তাঁকে বিমানবন্দরে দেখা গিয়েছে। বেঙ্গালুরুতে অবস্থিত বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে কোহলির ফিটনেস টেস্ট হবে। কোহলিকে দেখা গিয়েছে একটি কালো রংয়ের শার্ট পরে। তাঁর হাতে একটি ব্যাগ ছিল। জানা গিয়েছে, কোহলি লন্ডনে প্রাথমিক ফিটনেস টেস্ট সম্পন্ন করেছিলেন। কিন্তু এখন টিম ইন্ডিয়ায় যোদ দেওয়ার আগে তাঁকে বেঙ্গালুরুতে প্রয়োজনীয় ফিটনেস টেস্ট দিতে হবে এবং উত্তীর্ণ হতে হবে। 

আইপিএলে চোট পেয়েছিলেন কোহলি

আইপিএল চলাকালীন কোহলির হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলা ফাইনাল ম্যাচে তাঁকে ব্যাটিংয়ের সময় সমস্যায় পড়তে দেখা গিয়েছিল। 

আফগানিস্তান সিরিজে খেলতে পারেননি 

সম্প্রতি ভারত ও আফগানিস্তানের মধ্যে হওয়া ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ শেষ হয়েছে। এই সিরিজেও কোহলি টিম ইন্ডিয়ার অংশ ছিলেন, কিন্তু চোটের কারণে তিনি একটিও ম্যাচ খেলতে পারেননি। 

ইংল্যান্ডে বিস্ফোরক ব্যাটিংয়ের আশা 

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে কোহলির কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্স আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। এর আগে কোহলি মেন ইন ব্লু-র হয়ে শেষ ওয়ান ডে খেলেছিলেন বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। 

আরও পড়ুন: ফাইনালে দুই অর্ধে ২টি আলাদা বল! এক হাত বাদ যাওয়া তারকার গোলে ফয়সালা! বিশ্বকাপের অজানা গল্প

ইংল্যান্ড ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল 

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি (খেলা ফিটনেসের উপর নির্ভরশীল), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কে এল রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, অর্শদীপ সিংহ, গুরনূর ব্রার।

আরও পড়ুন : ক্রীড়ামন্ত্রীর স্বচ্ছতার বার্তার দিনই ইডেনের টিকিট জালিয়াতি! বিতর্ক বেঙ্গল টি-২০ লিগে





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks