February 23, 2026
325cad2aa59b8f6f34683e3e44f10d801769738261995507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: ইনস্টা থেকে হঠাৎ উধাও কিং কোহলি! ইনস্টাগ্রাম থেকে ‘ভ্যানিশ’ বিরাট কোহলির (Virat Kohli) অ্যাকাউন্ট। সার্চ করলে দেখা মিলছে না বিরাটের অফিসিয়াল অ্যাকাউন্টের।

বৃহস্পতিবার, ২৯ নভেম্বর রাত থেকে হঠাৎই বন্ধ ভারতীয় মহাতারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইনস্টায় বিরাটের ফলোয়ার সংখ্যা ২৭ কোটি ৪০ লক্ষেরও বেশি। ভারতীয়দের মধ্যে বিরাটেরই ইনস্টা-ফলোয়ারের সংখ্যা সবচেয়ে বেশি। গোটা বিশ্বেও সবথেকে ফলোড অ্যাথলিটদের তালিকায় একেবারে শীর্ষের দিকে রয়েছেন কোহলি। আচমকা তাঁর অ্যাকাউন্ট বন্ধ হওয়ায় তাই স্বাভাবিকভাবেই তোলপাড় নেট দুনিয়ায়।

বিরাট, তাঁর ম্যানেজমেন্ট টিম বা ইনস্টাগ্রামের তরফে এ নিয়ে এখনও কিছু জানানো হয়নি। বিরাটের অ্যাকাউন্ট ইচ্ছাকৃত ভাবে বন্ধ করা হয়েছে, না সেটা কোনও প্রযুক্তিগত সমস্যার ফল, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। 

বিরাট কোহলি মাঝে সোশ্যাল মিডিয়ায় একেবারেই তেমন অ্যাকটিভ থাকতেন না। তবে হালে দুই ফর্ম্যাট থেকে অবসরের পর ফের একবার ধীরে ধীরে তাঁর সোশ্যাল মিডিয়া কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। এরই মাঝে হঠাৎ করে তাঁর অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় কোহলি-অনুরাগীরা কার্যত অবাকই হয়ে যান। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সার্চ করলে জবাবে আসছে, ‘User Not Found’। এই নিয়ে জল্পনাও তৈরি হয়েছে।

অনেকে তো এরপরে কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার অ্যাকাউন্টে গিয়ে বিরাটের অ্যাকাউন্টের কী হল, সেই নিয়ে প্রশ্ন করেছেন। অনেক বিরাট অনুরাগী আবার গোটা ঘটনায় উদ্বিগ্নও। সোশ্যাল মিডিয়ায় কোহলির অ্যাকাউন্ট উধাওয়ের এই খবরে শোরগোল।

 

 

 

 

এই বিষয়ে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয় কি না, এবার সেটাই দেখার বিষয় হতে চলেছে।              





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks