June 17, 2026
5426ec14dcbc19a21f13b48915e3e1931781681893092338_original.jpg
Spread the love


নয়াদিল্লি: আন্তর্জাতিক মঞ্চে ফের দেখা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে এক ফ্রেমে বন্দি করতে মুখিয়ে ছিলেন সকলে। সেখানে দু’জনের কথোপকথন ফের নজর কাড়ল সকলের। মোদি এবং নিজেকে ‘সবচেয়ে জনপ্রিয় জুটি’ বলে উল্লেখ করলেন মেলোনি। (Narendra Modi-Giorgia Meloni)

Group of Seven অর্থাৎ G7 সম্মেলন উপলক্ষে মঙ্গলবার ফ্রান্সের এভিয়ঁ-লে-বাঁ শহরে একমঞ্চে দেখা যায় বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাকে। সেখানেই ফের মুখোমুখি হন মোদি এবং মেলোনি। আলাপচারিতায় উঠে আসে ‘মেলোডি’ টফির কথাও। রোম সফরে গিয়ে মেলোনিকে ‘মেলোডি’ টফি উপহার দিয়েছিলেন মোদি। (Melody Moments)

আরও পড়ুন: ‘দিদির সঙ্গে পুরনো সম্পর্ক, বিদ্রোহ করতেই পারি না’, তৃণমূল থেকে NCPI হয়ে বললেন রচনা বন্দ্যোপাধ্যায়

মোদি এবং মেলোনিকে তাঁদের অনুরাগীরা একত্রে ‘মেলোডি’ বলে অভিহিত করেন। ফলে মেলোডি টফি হাতে নিয়ে দু’জনের সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার দেখা হতেই সেই প্রসঙ্গ ওঠে। ওই ভিডিওতে ১ কোটি ‘ভিউ’ আসে। সোশ্যাল মিডিয়ায় নিজেদের জনপ্রিয়তার কথা উল্লেখ করেন মোদি।

আর তাতেই মেলোনি উৎফুল্ল হয়ে ওঠেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাকিদের সামনেই বলে ওঠেন. “ইয়েস, উই আর দ্য মোস্ট ফেমাস কাপল অন ইনস্টাগ্রাম (ইনস্টাগ্রামে আমরাই সবচেয় জনপ্রিয় জুটি)”। এতে বাকিরাও হেসে ওঠেন। এদিন মেলোনির করমর্দনের সময় মেলোনির সঙ্গে কথা বলেন মোদিও। তবে তিনি ঠিক কী বলেন, তা স্পষ্ট ভাবে শোনা যায়নি।

আরও পড়ুন: ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, ভেঙে পড়ল আমেরিকার B-52 বোমারু, একেবারে মাটিতে মিশে গেল, পড়ে শুধু ছাই

মাসখানেক আগেই রোম সফরে গিয়েছিলেন মোদি। সেখানে মেলোনির সঙ্গে রোম-দর্শন সারেন তিনি। নৈশভোজেও দেখা যায় তাঁদের। এর পরই একটি ভিডিও পোস্ট করেন, যাতে মেলোনিকে ‘মেলোডি’ টফি উপহার দিতে দেখা যায় মোদিকে। এদিনের G7 সম্মেলনে ইউক্রেন যুদ্ধ, আমেরিকা এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তির প্রসঙ্গও ওঠে।

তবে ভারত এবং ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক শুধুমাত্র ‘মেলোডি’ জিগিরের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী দেশ হয়ে উঠেছে ইতালি। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ১৬.৭৭ বিলিয়ন ডলারের কোটা ছাড়িয়ে গিয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks