কলকাতা: এমপ্লয়িস প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ EPF-এ সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষে ৮.২৫ শতাংশ হারেই জমা হবে সুদ।
ইতিমধ্যে চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। EPF অ্যাকাউন্টে সুদ মাসিক ভিত্তিতে গণনা হলেও, তা জমা করা হয় আর্থিক বছরের শেষে। তবে এই অর্থবর্ষে টাকা পেতে আর অপেক্ষা করতে হবে না কর্মচারীদের। সূত্রের খবর, চলতি মাসেই ৭ কোটিরও বেশি EPF গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা জমা পড়তে পারে।
মন্ত্রক পর্যালোচনা সম্পন্ন করে প্রস্তাবটি অনুমোদন করেছে। পিটিআই- এর প্রতিবেদন অনুযায়ী, শ্রম মন্ত্রকের নির্দেশনার ভিত্তিতে ইপিএফও চলতি মাস থেকেই সদস্যদের অ্যাকাউন্টে ২০২৬ অর্থবর্ষের সুদ জমা করা শুরু করবে বলে আশা করা হচ্ছে।
১৯৫২ থেকে ১৯৬৬ পর্যন্ত এমপ্লয়িস প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ছিল ৩ থেকে ৪.৭৫ শতাংশ। ১৯৮৪ সালে প্রথম বার সুদের হার ৯ শতাংশ ছাড়িয়ে যায়। ১৯৮৯ থেকে ৯৯-এই দীর্ঘ সময়ে EPF-এর সুদের হার পৌঁছেছিল ১২ শতাংশে। ২০১৩-১৪ সালে সেটাই পৌঁছয় ৮.৭৫ শতাংশে।
আরও পড়ুন, কলকাতা-সহ জেলাতে আগামী দু-তিন ঘণ্টা ভয়ঙ্কর ঝড়-বৃষ্টি? দক্ষিণবঙ্গের ১০ জেলায় হলুদ সতর্কতা
২০১৫-১৬ অর্থবর্ষে তা হয় ৮.৮ শতাংশ। ২০২৩-২৪ আর্থিক বছরে EPF-এর সুদের হার ৮.১৫% থেকে বেড়ে হয় ৮.২৫%। এবারও তা অপরিবর্তিত রইল।
অন্যদিকে, শুক্রবার দেশজুড়ে আয়োজিত হতে চলেছে প্রধামন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার অনুষ্ঠান। দিল্লিতে বিজ্ঞান ভবনের অনুষ্ঠানে হাজির থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৪৫ হাজার চাকরিজীবী ও ৯ হাজার চাকরিদাতাকে সরাসরি ২৪০০ কোটি টাকার সুবিধা দেওয়া হবে। পশ্চিমবঙ্গে ৭টি জায়গায় এই অনুষ্ঠান আয়োজিত হবে। সল্টলেকের অনুষ্ঠানে থাকবেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং।
Budget 2026: অপারেশন সিঁদুরের পর বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি
