আজকাল একাকীত্ব অনুভব করা টা একটা স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে। কেন, কীভাবে এই রোগে ভুগছেন, বেশিরভাগ মানুষেরই এই উত্তর জানা নেই। অধিকাংশ সময়, একাকীত্বে থাকা মানুষদের শুধুই মানসিক সমস্যা বাড়তে পারে এটাই ভাবি আমরা। কিন্তু গবেষণা বলেছে অন্য কথা। আপনি কি জানেন যে, এই রোগ শুধু মন নয়, শরীরের এই বিশেষ অংশেও প্রভাব ফেলছে!
বর্তমান দিনে শুধু একা থেকে নয়, সবার সঙ্গে থেকেও বহু মানুষ একাকীত্ব অনুভব করেন। কিন্তু আপনি কি জানেন, এই একাকীত্ব শুধু একটি মানসিক রোগ বা মনকে দুর্বল করে না, এটি গুরুতর শারীরিক রোগের কারণও হয়ে উঠতে পারে। সম্প্রতি, একটি চাঞ্চল্যকর গবেষণায় জানা গেছে যে, যারা বেশি একাকীত্ব অনুভব করেন, তাদের হার্টের ভালভের রোগের ঝুঁকি বেড়ে যায়। এই গবেষণাটি জার্নাল অফ দ্যা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনে প্রকাশিত হয়েছে। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, গবেষণা থেকে কী পাওয়া গেছে।
হার্ট অ্যাটাক কখন হয়?
হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন তখন হয়, যখন হৃদপিণ্ডের কোনও অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে এটি অক্সিজেন থেকে বঞ্চিত হয়। সবচেয়ে সাধারণ কারণ হল, করোনারি ধমনীতে প্লাক জমা হয়ে গেলে হার্ট অ্যাটাকের সম্বাবনা বাড়ে। রক্ত প্রবাহ না হওয়ার ফলে ধীরে ধীরে পেশীর টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং রক্ত জমাট বাঁধতে শুরু করে যা ধমনীকে সম্পূর্ণরূপে ব্লক করে দিতে পারে।
গবেষণায় কী বলা হয়েছে ?
জার্নাল অফ দ্যা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনে প্রকাশিত হওয়া গবেষণায় এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। প্রায় ৪ লক্ষ ৬৩ হাজার মানুষকে নিয়ে একটি গবেষণা করে UK বায়োব্যাঙ্ক। যেখানে দেখা গেছে, যারা নিয়মিত একাকীত্ব অনুভব করেন, তাদের মধ্যে ডিজেনারেটিভ হার্ট ভালভ ডিজিজের ঝুঁকি সবচেয়ে বেশি, প্রায় ১৯%, আবার অ্যাওর্টিক স্টেনোসিসের ঝুঁকি ২১% -এর বেশি, মাইট্রাল রিগারজিটেশনের ঝুঁকি ২৩%-এর বেশি। অর্থাৎ সব মিলিয়ে একাকীত্ব একটি ভয়ঙ্কর রোগের ঝুঁকির কারণ হতে পারে।
তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রধান কারণগুলি কী কী?
১. অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং অলস প্রকৃতির জীবনধারা। অর্থাৎ, প্রক্রিয়াজাত খাবার, চিনি সমৃদ্ধ খাদ্য ও অতিরিক্ত লবণ, এই ধরণের খাবার ঝুঁকি বাড়ায়।
২. ধূমপান ও মাদক-এর নেশায় আসক্ত থাকলে ঝুঁকি বাড়ায়। সিগারেট ও অন্যান্য তামাক জাতীয় জিনিস রক্তনালীকে ধীরে ধীরে সরু করে দেয় এবং হার্টের পেশীতে অক্সিজেন সরবরাহ কমায়।
৩. দীর্ঘস্থায়ী মানসিক চাপ বাড়লে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে।
৪. অনিয়ন্ত্রিত জীবনযাপনও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে।
৫. শারীরিক পরিশ্রমের অভাবের কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
