
কেন্দ্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফে নয়া শ্রম বিধি নিয়ে সকলের মতামত জানতে চাওয়া হয়েছে। খসড়া বিজ্ঞপ্তি জারির পর ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে শ্রমবিধি নিয়ে আপত্তি, সুপারিশ জানানো যাবে। শলা-পরামর্শ পর্ব শেষ হলে চূড়ান্ত শ্রম বিধি নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে কেন্দ্র। মার্চ মাসে যদি চূড়ান্ত বিধিনিয়ম জারি করা যায়, সেক্ষেত্রে আগামী ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
