April 8, 2026
418e2e7eb09cffa2b23e7ee3152f4ae81775452794361170_original.jpg
Spread the love


জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে রাশির ভাগ্য নির্ধারিত হয়। প্রতি মাসে গ্রহের অবস্থান পরিবর্তিত হয়। চলুন মাসিক রাশিফলে জেনে নেওয়া যাক, কর্কট রাশির জন্য এপ্রিল মাস কেমন যাবে।

মাসিক রাশিফলে জেনে নেওয়া যাক এপ্রিল মাসটি আপনার কর্মজীবন, ব্যবসা, অর্থ, স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবনে কীভাবে কাটবে। এছাড়াও, কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কেও জেনে রাখা দরকার যেগুলোর ব্যাপারে আপনার সচেতন থাকা প্রয়োজন। Astrology

এপ্রিল মাসটা কেমন কাটবে কর্কট রাশির জাতকদের ?

এপ্রিল মাসে নিজেদের উৎসাহে ভেসে যাওয়া থেকে বিরত থাকতে হবে কর্কট রাশির জাতক-জাতিকাদের। মাসের শুরুটা আপনার জন্য শুভ প্রমাণিত হবে এবং বেশিরভাগ কাজ সময়মতো শেষ হয়ে যাবে। কিন্তু এই সময়ে আপনাকে অতিরিক্ত উৎসাহ ও অতিরিক্ত আত্মবিশ্বাস ত্যাগ করতে হবে। অন্যথা আপনার সাফল্য ও লাভের হার কমতে পারে।

প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ছাত্র-ছাত্রীদের জন্য এই মাসের প্রথদিকটা শুভ প্রমাণিত হবে। এই সময়ে কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার পূর্ণ ফল লাভ করবেন। কর্কট রাশির জাতক-জাতিকারা এই মাসে পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে আপনার স্বাস্থ্য এবং সম্পর্কের বিষয়ে অসতর্ক হওয়া এড়ান।

এপ্রিল মাসজুড়ে অন্যের সঙ্গে ঠাট্টা করার সময় ভুলবশত তাঁকে উপহাস করে ফেলবেন না। এই ব্যাপারে বিশেষ সতর্ক থাকুন। কারণ এমনটা হলে আপনার ঘনিষ্ঠ সম্পর্কে ফাটল ধরতে পারে। কর্কট রাশির জাতক-জাতিকাদের বিপরীত লিঙ্গের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

মাসের মাঝামাঝি সময়ে আপনি কোনও প্রভাবশালী বা ঊর্ধ্বতন ব্যক্তির আশীর্বাদ লাভ করবেন এবং তাঁর সমর্থনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন। মাসের দ্বিতীয়ার্ধে আপনার মর্যাদা ও প্রতিপত্তি বাড়বে। প্রেমের সম্পর্ক আরও গভীর হবে। পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটানোর সুযোগ পাবেন। Karkat Rashi April Month 2026 Horoscope

কোনও রাশির ভাগ্য নির্ভর করে গ্রহদের ঘোরাফেরার উপর। গ্রহদের গতি পথ ১২ রাশির ভাগ্যের ওঠা-নামার মুহূর্ত তৈরি করে। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks